নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে মমতা

জানিয়েছিলেন, নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক। পরিবর্তে ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন। এদিন অবশ্য মমতা যোগ দিলেন নীতি আয়োগের বৈঠকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নীতি আয়োগের(Niti Aayog) বৈঠকে যোগ দিতে দিল্লিতে(New Delhi) রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhawan) পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। গতকাল অর্থাৎ শুক্রবারই মমতা সরব হন নীতি আয়োগ নিয়ে। জানিয়েছিলেন, নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক। পরিবর্তে ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন(Planning Commission)। এদিন অবশ্য সেই সব বক্তব্যকে দূরে সরিয়ে রেখেই মমতা যোগ দিচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পরে এবং মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর এদিন নীতি আয়োগের বৈঠক বসছে।

আরও পড়ুন মমতার প্রচেষ্টাতেও শেষরক্ষা হল না, ক্যান্সারের কাছে হার মানলেন বিশ্বনাথ

গতকাল দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগ নিয়ে সরব হন মমতা। বলেন, ‘নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনও ক্ষমতাই নেই। দয়া করে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হোক। দেশের পরিকাঠামো তৈরিতে যোজনা কমিশনের বড় ভূমিকা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। নীতি আয়োগের আর্থিক ক্ষমতা নেই। আগে যখন যোজনা কমিশন ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে তিন বার বৈঠকে যোগ দিয়েছি। তখন রাজ্য থেকে মুখ্য অফিসারেরাও আসতেন। রাজ্য-কেন্দ্র ভাল সমন্বয় হত। এখন সেই সমন্বয়টাও নেই। ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে আমাদের পাওনা। তিন-চার বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছি। আমরা জিএসটি-কে সমর্থন করেছি এই ভেবে যে দেশে একটাই কর কাঠামো থাকবে এবং রাজ্যের ঘরে টাকা আসবে। এখন দেখছি আমাদের ভাগ কেটে নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন বিশ্বনাথ প্রয়াণে ট্যুইটে শোকবার্তা মমতার, ঘোষণা অর্ধদিবসের ছুটি

উল্লেখ্য, মমতার এই নীতি আয়োগের বিরোধিতা এই প্রথম নয়। যোজনা কমিশন তুলে দিয়ে মোদি সরকার নীতি আয়োগের গঠনের সময় থেকেই এই বিষয়ে বার বার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি তিনি একাধিকবার এটাও জানিয়েছেন, সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের নিজস্ব যোজনা কমিশন গড়া হবে। কেন্দ্রীয় বাজেটে বাংলা-সহ বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যকে বঞ্চনার অভিযোগেও নীতি আয়োগের সমালোচনা করেছেন মমতা। এদিন অবশ্য সেই সব বিতর্ককে সরিয়ে রেখে তিনি যোগ দিলেন নীতি আয়োগের বৈঠকে। যদিও এদিনের বৈঠকে তাঁকে আদৌ কিছু বলতে দেওয়া হবে কিনা তা নিয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করে রেখেছেন মমতা। জানিয়ে রেখেছেন, তাঁকে বলতে না দেওয়া হলে তিনি প্রতিবাদ করে বৈঠক থেকে বেড়িয়ে আসবেন। দেখার বিষয়, এদিন বৈঠকে শেষপর্যন্ত কী হয়!

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট