Paris Olympics 2024: দেশের নামই বদলে গেল  উদ্বোধনী অনুষ্ঠানে, ক্ষমাপ্রার্থনা  অলিম্পিক্স কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী  অনুষ্ঠান ছিল অভিনব। শ্যেন নদীর উপরে নৌকায় করে মার্চ পাস্ট করেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা।  আর সেই অনুষ্ঠানে  ভুলবশত দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করানো হয়। তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই আবহে শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষমা চাইল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। সেখানে আইওসির তরফ থেকে বলা হয়েছে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে পরিচয় করানোর সময়ে যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।‘

ঠিক কী হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে? দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল যখন মার্চ পাস্টে এলে তাদেরকে  পরিচয় করিয়ে দেওয়া হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’  যা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।  এই ঘটনার পর দুঃখপ্রকাশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী ।

উল্লেখ্য, বর্তমানে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে  মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতি।  এমন পরিস্থিতির মধ্যে  দক্ষিণ কোরিয়াকে ভুল করে উত্তর কোরিয়া বলে সম্বোধন করায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক