সূর্যের ব্যাটিং বিক্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। যদিও বল হাতে ঝলসে উঠেছিলেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। চার ওভারে ৪০ রান খরচ করে তিনি চার উইকেট নিয়েছেন।

শনিবার পাল্লিকেলের ক্যান্ডি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। ব্যাট করতে নেমেই হাত খুলে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সোয়াল। প্রথম পাওয়ার প্লে-তে ৭৪ রান তোলেন দুজনে। পাওয়ার প্লে’র শেষ বলে বিধ্বংসী শুভমনকে (১৬ বলে ৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন দিলশান মধুশঙ্কা। পরের বলেই ফিরে যান যশস্বী। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ২১ বলে ৪০ রান। যদিও জোড়া আঘাত হেনেও খুব একটা সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে মাহেশ তিকশানা-মাথিশা পাথিরানাদের নিয়ে ছেলেখেলা করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ।

মাত্র ২২ বলেই সাতটি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে ২০তম অর্ধশতরান পূর্ণ করেন সূর্য। ব্যক্তিগত ১১ রানে থাকা ঋষভের সহজ ক্যাচ ফস্কান আভিস্কা ফার্নান্ডো। জীবন ফিরে পাওয়ার পরে আর পিছন ফিরে তাকাননি তরুণ উইকেটরক্ষক। ১৩.১ ওভারেই দলকে দেড়শো রানে পৌঁছে দেন সূর্য ও ঋষভ। পরের বলেই মাথিশ পাথিরানার বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে ২৬ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য। পাঁচ নম্বরে নামা হার্দিক পাণ্ড্য অবশ্য এদিন তেমন সুবিধা করতে পারেননি। তিনি ১০ বলে ৯ রান করেন। রিয়ান পরাগ (৭) ও রিঙ্কু সিং (১) দ্রুত সাজঘরে ফেরেন। ফলে রান ওঠার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। একদিকে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান ঋষভ পন্থ। ১৯তম ওভারে তাঁকে থামান পাথিরানা। ৩৩ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন ঋষভ। শেষের দিকে অক্ষর পটেল হাত খুলে মেরে দলকে ২১৩ রানে পৌঁছে দেন।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে