আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মূল্য চোকাতে হবে’ হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। এই হামলায় লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইজরায়েল। যদিও অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। এবার গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এই হামলার পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই হামলার জবাব দেবে ইজরায়েল।খুব শীঘ্রই এর জবাব দেবে। এর ফল ভাল হবে না। হিজবুল্লাহকে এর মূল্য চোকাতে হবে।’ এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইজরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। জানিয়েছেন, ‘হিজবুল্লাহ শিশুদের নৃশংসভাবে খুন করেছে। নির্দোষ শিশুদের কোন দোষ ছিল না। তাঁদের একমাত্র দোষ ছিল ফুটবল খেলা।’

এই নিয়ে ইজরাইলের প্রতিরক্ষামন্ত্রী রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি জানিয়েছেন, হিজবুল্লাহকে জবাব দিতে ইজরায়েলি সেনাবাহিনী প্রস্তুত,  তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি (হিজবুল্লাহ)। হিজবুল্লাহ মুখপাত্র ইজরায়েলের আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন  ‘ এই অভিযোগ সত্য নয়। তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।’

অন্যদিকে লেবাননের সরকার বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

গোলান মালভূমির হামলার ঘটনা নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। নতুন করে আবারও উত্তেজনা ছড়াতে পারে বলে অনুমান বিশ্লেষকদের।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ