Paris Olympics 2024: অলিম্পিক্সের ময়দানেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব আটলান্টিক অ্যাথলেটের

সদ্য অলিম্পিক্স গেমসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই আর্জেন্টাইন অ্যাথলেটের তাঁদের প্রেমের গল্পের পূর্ণতার দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পছন্দের মানুষকে সব জায়গাতেই নিজের করার প্রস্তাব দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ভালবাসার মানুষ রাজি থাকলে গোটা বিশ্বকেও জয় করা সম্ভব। সে হোক না অলিম্পিক্স! হ্যাঁ, সম্প্রতি অলিম্পিক্সের ময়দানে লাইমলাইট চুরি করলেন এমনই একটি মিষ্টি প্রেমিক যুগল। গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। ২৬ জুলাই ভারতীয় সময় রাত ঠিক সাড়ে ১১ টার সময় সেইন নদীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বের ক্রীড়া জগতের এই ঐতিহাসিক প্রতিযোগিতা। ৪ বছর পরপর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যাতে বিশ্বের সমস্ত প্রতিভাবান অ্যাথলেটরা সুযোগ পায় ইতিহাস রচনা করার। তবে এবার অলিম্পিক্সের আসর বসেছে প্যারিসে।

যাই হোক, তবে এবার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে প্যারিস অলিম্পিক্স। প্রায় ১০,৫০০ খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগীতা। তবে উদ্বোধনের দিন ভারতীয় খেলোয়াড়দেল পোশাকে নিয়ে নানা বিতর্কের ঝড় উঠেছিল। তবে শুধু বিতর্ক নয়, একাধিক মিষ্টি মূহুর্তের জন্যেও লাইমলাইটে উঠছে এই শো। প্যারিস অলিম্পিক্স শুরু না হতে হতেই অলিম্পিক্সের ময়দানে সহ-খেলোয়াড়কে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন এক ক্রীড়াবাদ। যেটি রীতিমতো প্রতিযোগিতার লাইমলাইট চুরি করেছে। যা দেখে উৎফুল্ল নেটিজেনরাও। সদ্য অলিম্পিক্স গেমসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই আর্জেন্টাইন অ্যাথলেটের তাঁদের প্রেমের গল্পের পূর্ণতা দিলেন। অসংখ্য ক্রীড়াবিদের উপস্থিতিতেই আর্জেন্টিনার দুই অ্যাথলেটের মধ্যে একজন ক্রীড়াবিদ তাঁর সহকর্মী ক্রীড়াবিদকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়ে অলিম্পিক্স গেমস শুরু করলেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

পাবলো সিমোনেট এবং পিলার ক্যাম্পোয়ের এই প্রেমের সুন্দর প্রস্তাবটি ২৪ জুলাই @TheOlympicGames অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে শেয়ার করা হয়েছিল। পোস্টটি, “প্যারিস 2024 অলিম্পিক ভিলেজে প্রথম বিয়ের প্রস্তাব,” ১০৬.৫ হাজার ভিউ এবং ৬৬৫ লাইক পেয়েছে। পাবলো এবং পিলারের গল্প প্যারিস ২০২৪ অলিম্পিকের উত্তেজনায় একটি মিষ্টি এবং স্মরণীয় মুহূর্ত যোগ করেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন, এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যজন উল্লেখ করেছেন যে প্রেম বাতাসে রয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভালোবাসা বাতাসে!”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে