পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেইনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে ইরানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি।আগামী মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর(পেজেশকিয়ান)।

খামেইনির কার্যালয় থেকে জানানো হয়েছে, জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং বিজ্ঞ বিচক্ষণ পেজেশকিয়ানকে তিনি সমর্থন করেন এবং তাঁকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার(৫ জুলাই)দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল। ভোটের ফলাফল ঘোষণা হয় শনিবার(৬ জুলাই)।দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থি সাঈদ জালিলিকে পরাজিত করে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান।

প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির বেশ পার্থক্য রয়েছে বলে মনে করেন অনেকেই।

উল্লেখ্য,মাসুদ পেজেশকিয়ান ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে ইরানের মাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি একজন হৃদরোগ বিষয়ক সার্জেন। তিনি ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহর থেকে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন। শুধু তাই নয়, তিনি সংসদে ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে নতুন দায়িত্ব পেয়ে ইারনি শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি, বিশ্বের সঙ্গে সম্পর্ক ও ইরানের কতটা উন্নয়ন করবেন সেইদিকে তাকিয়ে আছে সকলে।

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত