Women’s Asia Cup: মন্ধানার চওড়া ব্যাটে ভর করে ১৬৫ রান তুলল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাম্বুলা: স্মৃতি মন্ধানার চওড়া ব্যাটে ভর করে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছেন হরমনপ্রীত কৌররা। অর্থা‍ৎ শিরোপা জিততে শ্রীলঙ্কার চাই ১৬৬ রান।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা। উইকেট না খুঁইয়ে রান মেশিন সচল রাখার দিকেই দু’জনে নজর দেন। পঞ্চম ওভারে মন্ধানার সহজ ক্যাচ ফেলে দেন এইচ সামারাবিক্রমা। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না খুঁইয়ে ৪৪ রান তোলেন ভারতের দুই ওপেনার। সপ্তম ওভারে শেফালিকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন কাভিসা দিলহারি। নবম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন উমা ছেত্রী (৯)। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৬৮। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মন্ধানা। ১২তম ওভারের শেষ বলে আউট হয়ে যান হরমনপ্রীত (১১)।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন মন্ধানা ও জেমাইমা রডরিগজ। বড় শট খেলে দলকে বড় ইনিংসের পথে নিয়ে যান দুজনে। কিন্তু ১৭তম ওভারে জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন জেমাইমা (১৬ বলে ২৯)। পঞ্চম বলে কাভিসা দিলহারির বলে চামারি আতাপাত্তুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্মৃতি (৪৭ বলে ৬০)। জোড়া ধাক্কার পরেও শ্রীলঙ্কার বোলারদের ম্যাচের উপরে নিয়ন্ত্রণ নিতে দেননি বাংলার মেয়ে রিচা ঘোষ। ছয় নম্বরে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করেন তিনি। ১৪ বলে ৩০ রান করে উদেশিকা প্রবোধানির বলে সাজঘরে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে কাভিসা দিলহারি ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন।   

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর