Durand Cup 2024: প্রথম ম্যাচে জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে ভারতীয় বায়ু সেনাকে ৩-১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করেছেন ডেভিড, দিমিত্রিয়স দিয়ামানতাকোস,  ও সাউল ক্রেসপো। এয়ার ফোর্সের হয়ে একমাত্র গোলটি করেছেন সোমানন্দ সিং।

ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গতবারের রানার্স ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত রাখে বায়ু সেনার রক্ষণকে। তবে বেশি ক্ষণ বল পায়ে রেখে খেলার ছন্দ কার্যত নষ্ট করে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। ইস্টবেঙ্গল লাগাতার আক্রমণ শানালেও মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠে আসছিল বায়ু সেনার ফুটবলাররা। ম্যাচের ১৯ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে ডান প্রান্ত থেকে সোমানন্দ সিংয়ের উদ্দেশে বল বাড়িয়েছিলেন সৌরভ সাধুখাঁ। অব্যর্থ নিশানায় হেড করে সেই বলে লাল-হলুদের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন সোমানন্দ। গোল খেয়েই খোঁচা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লাল-হলুদের ফুটবলাররা। ২৯ মিনিটে সাউল ক্রেসপোর শট প্রতিহত করেন বায়ু সেনার রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৩২ মিনিটে ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড় মার্ক জোথানপুইয়ার শট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ৪৩ মিনিটে ডেভিড লালহাসঙ্গা বায়ু সেনার গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে সমতা ফেরান। সংযুক্ত সময়ে গোলের সুবর্ণ সুযোগ  মিস করেন নাওরেম। প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মহেশ ও ডেভিডকে তুলে নিয়ে পিভি বিষ্ণু ও দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে নামান ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত। আর তাতেই লাল-হলুদের খেলায় অনেকটা ছন্দ ফিরে আসে। গোলের জন্য ঝাঁপান ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। ৬১ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পেয়ে যায় গতবারের রানার্সরা। লেফট ব্যাক মার্কের কাছ থেকে পাওয়া বল হেড করে বায়ু সেনার জালে জড়ান ইস্টবেঙ্গলে প্রথমবার খেলতে আসা দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৫ মিনিটে শৌভিক চক্রবর্তীর পরিবর্তে মাঠে নামেন আমন সিকে। তাতে ইস্টবেঙ্গলের আক্রমণ আরও জোরালো হয়ে ওঠে। ৬৮ মিনিটে বায়ু সেনার রক্ষণের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে লাল-হলুদ অধিনায়ক ক্রেসপোর গড়ানো শট জালে জড়ায়। এর পরে গোলের একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। যদিও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেই মাঠ ছাড়ে লাল-হলুদের ফুটবলাররা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই