চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যান্ত্রিক ত্রুটি, বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে বিমান বিভ্রাট। মঙ্গলবার বিমান অবতারণের কিছু সময়ের পরেই যান্ত্রিক ত্রুটির কারণে বাগডোগরা বিমানবন্দরে ফেরানো হল দিল্লিগামী উড়ানকে।  ইতিমধ্যেই বিমান থেকে যাত্রীদের নামান হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানটি ছিল স্পাইস জেটের। তবে কী  বিভ্রাটের জেরে তড়িঘড়ি অবতারণ করে বিমান তা এখন জানা যায়নি।

এদিন সকালে ১৬০ জন যাত্রীকে নিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে  রওনা দেয় স্পাইস জেটের একটি বিমান। কিন্তু অবতারণের  মাত্র পাঁচ মিনিটের বিমানের  মধ্যে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। এরপরেই তড়িঘড়ি তিনি যাত্রীবাহী বিমানকে ফিরিয়ে আনেন বাগডোগরা বিমানবন্দরে। রানওয়েতে অবতারণ করার পরেই বিমান থেকে যাত্রীদের নামানো হয়। তবে স্বস্তির বিষয় সব যাত্রী সুরক্ষিত রয়েছে।

জানা গিয়েছে, যাত্রীদের অন্য বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এখন ১৬০ জন যাত্রী বিমানের মধ্যে অপেক্ষারত রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে দুর্ভোগের শিকার হয়েছে বিমান  যাত্রীরা। এদিনের এই ঘটনায় প্রশ্ন উঠছে , উড্ডয়নের আগে  কেন বিমানটি   ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হয়নি। তবে বিষয় নিয়ে এখন পর্যন্ত স্পাইস জেটের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ