বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে নিউটাউন থেকে গ্রেপ্তার ৫ প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর:বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের পাঁচ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানা পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ চালাবে পুলিশ।বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। নিউটাউন(Newtown) আকাঙ্ক্ষা মোড় এর কাছে যা চকচকে অফিস করে বেকার ছেলেমেয়েদের প্রতারিত করা হচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় ইকোপার্ক থানার(ECO Park P.S.) পুলিশ। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতিদের টার্গেট করা হতো। তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো। শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি।

এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্র এর সাথে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে(Barasat Court) পেশ করা হয়। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ।মঙ্গলবার ইকোপার্ক থানায় সাংবাদিক বৈঠক করেন বিধাননগর কমিশনারেটের ডিসি(DC) (নিউটাউন জোন )মানব সিংলা। ছিলেন এসিপি নিউটাউন এবং আইসি ইকোপার্ক।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক