যাত্রীদের কোটি টাকার রোল্যাক্স ঘড়ি চুরি, সিঙ্গাপুরে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালক

শুধু তাই নয়, ২০২২ সালে মাইকেল রাজ নামক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিটি তাঁর ট্যাক্সিতে একটি ৩৩ বছর বয়সী মদ্যপ ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে তাঁর থেকে ছিনতাই করেন ৪৬,০০০ SGD র একটি রোল্যাক্স ঘড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭০ বছর বয়সী মায়ের কাছ থেকে ৪৩,৪০০ SGD মূল্যের গহনা চুরির দায়ে সিঙ্গাপুরে গ্রেফতার করা হয়েছে একজন ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালককে। প্রায় দেড় বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন তিনি। শুধু তাই নয়, ট্যাক্সি চালানোর সময় ৩ যাত্রীকে ঘুম পাড়িয়ে প্রায় ২০০,০০০ SGD মূল্যের তিনটি রোল্যাক্স ঘড়ি চুরিরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবং সেগুলি বিক্রি করে দিয়েছেন তিনি।

গ্রেফতার হওয়ার পর তিনি জানিয়েছেন, আর্থিক অভাবে পরেই চুরি অপরাধের সাহায্য নিয়েছেন তিনি। ২০২১ সালে মায়ের কোটি টাকা মূল্যের গহনা চুরি করে বেঁচে দেন তিনি। তিনি ঋণ পরিশোধের জন্যেই মায়ের আলমারির তালা ভেঙে গহনা চুরি করেন। এর কয়েকদিন তাঁর মা দেখতে পান যে, তাঁর আলমারিতে কোনও গহনা নেই। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান। শুধু তাই নয়, ২০২২ সালে মাইকেল রাজ নামক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিটি তাঁর ট্যাক্সিতে একটি ৩৩ বছর বয়সী মদ্যপ ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে তাঁর থেকে ছিনতাই করেন ৪৬,০০০ SGD র একটি রোল্যাক্স ঘড়ি। লোকটি ঘুমে এতটাই বিভোর ছিলেন যে, তাঁর ঘড়ি যে তাঁর হাতে নেই সেটা বুঝতেই পারেননি।

এই ঘটনার ঠিক পরের মাসেই তাঁর ট্যাক্সিতে ওঠা আরেকজন যাত্রীর ৬৭,৩০০ SGD মূল্যের রোল্যাক্স ঘড়ি চুরি করে নেন। এরপর লোকটির বিরুদ্ধে সন্দেহ হওয়ার পর তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, এরপর ২০২৩ সালেও তাঁর গাড়িতে ওঠা এক ৩০ বছর বয়সী যাত্রীর ৪৪,০০০ SGD মূল্যের একটি রোল্যাক্স ঘড়ি চুরি করেন। তবে এত অভিযোগ জমা পড়ার পর অবশেষে লোকটিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে দেড় বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয় সিঙ্গাপুরে। এমনকী তাঁর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে, তিনি জেল থেকে ফেরার পরে সৎভাবে জীবিকা অর্জন করবেন এবং স্ত্রী ও সন্তানকে সময় দেবেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?