কেরলে ভূমিধসের জন্যে পাহাড় ভ্রমণে ভয় পাচ্ছেন, জেনে নিন বর্ষায় নিরাপদ কিছু ঘোরার স্থান

এদিকে ঘুরতে যাওয়ার জন্যেও মন আনচান করছে তাই তো! চিন্তা নেই, আমরা খোঁজ দেবো বৃষ্টির মরসুমে কিছু নিরাপদে ঘুরতে বেরোনোর জায়গার নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ঘোর বর্ষার মরসুম। তবে বৃষ্টি যা তাণ্ডব শুরু করেছে, তাতে করে দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্র প্লাবিত হচ্ছে, মঙ্গলবার কেরলে পরপর তিনটি ভূমি ধসে মৃত্যুর হয়েছে প্রায় ৮৪ জনের। আটকে পড়েছেন প্রায় ১০০ জনের বেশি পর্যটক। এমতাবস্থায় নিশ্চয়ই বৃষ্টিতে পাহাড়ে যেতে ভয় পাচ্ছেন! এদিকে ঘুরতে যাওয়ার জন্যেও মন আনচান করছে তাই তো! চিন্তা নেই, আমরা খোঁজ দেবো বৃষ্টির মরসুমে কিছু নিরাপদে ঘুরতে বেরোনোর জায়গার নাম। আপনাকে জানাব এই আবহাওয়ায় উপযোগী ভারতের কোন কোন জায়গায় আপনি ঘুরতে যেতে পারবেন।

চলুন তাহলে জেনে নিই বর্ষাকালে ভারতের যেসব স্থানে ঘুরে আসতে পারেন-

ভাণ্ডারদরা, মহারাষ্ট্র

মহারাষ্ট্রের ভাণ্ডারদরার নাম খুব কম লোকেই জানেন। পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি পাহাড়ের গায়েই অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি। অপূর্ব সুন্দর এই স্থানটি গাছপালায় ঘেরা, তবে এখানকার বেশি আকর্ষণীয় হল রন্ধা ঝর্ণা। পাশাপাশি সংলগ্ন হ্রদ ছোট নদীগুলোর সৌন্দর্যও অসাধারণ। বর্ষায় বৃষ্টির জলে এগুলোর রূপ আরও বেড়ে যায়। যারা পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তারা বর্ষায় এখানে গেলে খুবই মজা পাবেন।

মুসৌরি, উত্তরাখণ্ড

মুসৌরি এমনিতেই সুন্দর জায়গা। বর্ষায় এ স্থানের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। পাহাড়, জঙ্গল বৃষ্টির জলে ধুয়ে মুসৌরি আরও গ্ল্যামারাস হয়ে ওঠে। প্রধানত গরম এবং শীতকালেই এখানেই ঘুরতে যান পর্যটকরা। তবে এখানে বর্ষাকালে না যাওয়াই ভাল। কিন্তু সত্যি বলতে বর্ষাই মুসৌরি ভ্রমণের সবচেয়ে সঠিক সময়। হাতে ছাতা নিয়ে বা রেনকোট পরে পায়ে হেটে ঘুরে বেড়ানোর আকর্ষণীয় জায়গা।

চেরাপুঞ্জি, মেঘালয়

চেরাপুঞ্জি নামটা শুনলেই অঝোরে বৃষ্টির কথা মনে পড়ে যায়। বিশ্বের দ্বিতীয় সিক্ত স্থান এটি। বছরের প্রায় সারাটা সময় ধরেই এখানে বৃষ্টি হয়। সারাবছরই সবুজে সবুজ। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাঁরা একবার বর্ষাকালে চেরাপুঞ্জি ঘুরে আসুন। মেজাজ একেবারে তরতাজা হয়ে উঠবে।

বন্সওয়াড়া, রাজস্থান

রাজস্থানের নাম শুনলেই মনে হয় মরুভূমি, এখানে পাহাড়, পাথর, রাজপ্রাসাদই বেশি মনে পড়ে। কিন্তু এখানেও সবুজ গাছপালা ঘেরা একটি মনোরম পরিবেশ রয়েছে। তাই বর্ষাকালে ঘুরতে যাওয়ার আরেকটি সুন্দর জায়গা হলো রাজস্থানের বন্সওয়াড়া। বন্সওয়াড়ার আরেক নাম শত দ্বীপের শহর। এখানে বর্ষাকালেই ঘুরতে যেতে হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান