Loading live market data...
Loading active stocks...
Connecting...

আসছে শ্রাবণ অমাবস্যা! জেনে নিন এইসময় কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  শীর্ঘ্রই আসছে শ্রাবণ মাসের অমাবস্যা। এটি হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে ভোলানাথ ও দেবী পার্বতীর পূজা করা হয়ে থাকে। আপনি কী জানেন কবে পড়েছে শ্রাবণ বা হরিয়ালী অমাবস্যা ?  জেনে নিন এইসময় কী কী করবেন।

শ্রাবণ বা হরিয়ালী অমাবস্যার সময় ও তিথি :  পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অমাবস্যা তিথি শুরু হবে ৩ অগস্ট দুপুর ৩টে ৫০ মিনিটে এবং শেষ হবে ৪ অগস্ট দুপুর ৪টে ৪২ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ৪ অগস্ট হরিয়ালী অমাবস্যা পালিত হবে।

অভিজীত মুহূর্ত :  এদিন অভিজীত মুহূর্ত (দিনের অষ্টম মুহুর্ত, সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ঘটে) দুপুর ১২টা থেকে ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল থাকবে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

শুভযোগ : পঞ্জিকা মতে, এবারের শ্রাবণ অমাবস্যায় রয়েছে একাধিক শুভ যোগ। এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর ১টা ২৬ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে। রবিবার পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্য যোগ তৈরি হবে। এর পাশাপাশি সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। এরই সঙ্গে সকাল ৬টা ২ মিনিট থেকে ১টা ২৬ মিনিট পর্যন্ত সর্বার্থসিদ্ধি যোগ থাকছে।

এইসময় কী করবেন :  ১)এই অমাবস্যায় স্নান-দান করা প্রয়োজন। ২) এইসময় শিব এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় মনে করা হয়। ৩) শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, বেলপাতা, ধুতরো, আকন্দ ফুল, ভস্ম, নিবেদন করা উচিত। ৪) এছাড়াও শিব ও বিষ্ণুকে মরশুমী ফল নিবেদন করুন।৫) ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে শিব চালিসা পাঠ করুন। ৬) দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। ৭) শুধু তাই নয় এই তিথিতে রুদ্রাভিষেক ও বজরংবলীর পুজো করলে বিশেষ আশির্বাদ লাভ করা যায়। ৮) শ্রাবণ অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করাকে অত্যন্ত শুভ মনে করা হয়। তাই অশ্বত্থ গাছে জল নিবেদন করলে দেবতারা প্রসন্ন হন। ৯) এই তিথিতে আম, অশ্বত্থ, বট, নীম ইত্যাদি গাছ লাগাতে পারেন যা অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয়।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা