৩ টি ঘরে রিমোর্ট কন্ট্রোল বোমা, হানিয়ার মৃত্যুর পেছনে কে ছিল?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পেছনে কে রয়েছে এই সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায় নি। তবে ইরান, হামাস সহ ও অন্যান্য মিত্র দেশগুলি এই মৃত্যুর জন্য দায়ী করেছিল ইজরায়েলকে। যদিও এই নিয়ে সরাসরি কোন মন্তব্য করে নি ইজরায়েল। ইতিমধ্যেই হানিয়ার মৃত্যুর তদন্ত শুরু করেছিল ইরান। তবে এবার তদন্তে উঠে এল বিস্ফোরক সব তথ্য।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের অন্যতম বিখ্যাত গুপ্তচর সংস্থা হল ‘মোসাদ’।হানিয়ার মৃত্যুর পেছনে এই তদন্তকারী সংস্থাই। ইরানের একটি ভবনে বিস্ফোরক রাখার জন্য ইরানি নিরাপত্তা এজেন্টদের ব্যবহার করেছিল ‘মোসাদ’। তাঁদের কাছে তথ্য ছিল ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন হানিয়া। এমনকী তাঁদের কাছে তথ্য ছিল  তেহরানে গিয়ে কোন গেস্ট হাউসে থাকবেন হানিয়া। তবে হানিয়া ঠিক কোন কক্ষে থাকবেন তা অজানা ছিল মোসাদের কাছে। তাই অনুমান করে তিনটি ঘরে বিস্ফোরক রেখেছিল মোসাদ। তিনটি কক্ষের মধ্যে একটিতে রাত্রি বাস করেছিল হানিয়া। তবে বিস্ফোরক টি দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কাছ থেকে বিস্ফোরণ ঘটানো হয় নি।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি দুই কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা ছিল মে মাসে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্যের জন্য তেহরান সফরের সময় হানিয়াহকে হত্যা করা। কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে হত্যাকান্ডের পরিকল্পনাটি বাতিল করা হয়। এরপর পরবর্তী পরিকল্পনা ঠিক করা হয়েছিল। এর জন্য সর্বদা নজরদারী করা হত হানিয়ার উপর। তিনি কখন কোথায় যাবেন এই বিষয়ে। অবশেষে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন হানিয়া শুনেই তাঁরা সতর্ক হয় এবং পরিকল্পনা করে। তেহরানের গেস্টহাউসের তিনটি পৃথক ঘরে বিস্ফোরক ডিভাইস রেখেছিল মোসাদ।

হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে খুন করতে অন্তত দু’মাস আগে দূর নিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ! ইরানের রাজধানী তেহরানের সেই গেস্ট হাউসে, যেখানে মঙ্গলবার জীবনের শেষ রাত কাটিয়েছিলেন হানিয়া! গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।

ইরান সেনার কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, হানিয়া ওই ভবনের যে অংশে ছিলেন, বিস্ফোরণে তার জানলা এবং একটি দেওয়ালের অংশ ধসে পড়েছে। কিন্তু মূল ভবনটি অক্ষত রয়েছে। যা থেকে অনুমান করা যায়, সেখানে বাইরে থেকে কোনও ক্ষেপণাস্ত্র আঘাত করা হয় নি।

উল্লেখ্য, ইজরায়েলি গুপ্তচর সংস্থার অন্যতম দ্বিতীয় বৃহতম হল মোসাদ সংস্থা। মোসাদের বেশ কয়েকটি বিভাগ রয়েছে, তবে এর অভ্যন্তরীণ কাঠামোর বিবরণ বেশিরভাগই লুকোনো থাকে। এদেঁর কাজ হল, ফিলিস্তিনি গোষ্ঠীগুলির আচরন বিধি সব লক্ষ্য করা। শুধু তাই নয় তাঁদের পুরো খবর নেওয়া। এছাড়াও তথ্যদাতাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখা।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?