উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে মানবিক সাহায্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রবিবার (৪ আগস্ট) দেশটির (উত্তর কোরিয়া)সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর কোরিয়ার মানুষদের পাশে থাকার জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছেন পুতিন।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন জানিয়েছেন যে, বন্যা ও ঝড়ে যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন।পুতিন সহায়তার বিষয়ে আরও জানিয়েছেন যে,  তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করবেন।

অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম এই প্রস্তাবের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর সরকার ইতিমধ্যেই পুনরুদ্ধারের কাজ পরিচালনার জন্য ব্যবস্থা নিয়েছে, যদি সহায়তা প্রয়োজন হয় তখন পুতিনকে সাহায্যের জন্য বলবেন।

চলতি সপ্তাহে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, চিনের কাছে দেশটির উত্তরাঞ্চলে ২৭ জুলাই রেকর্ড প্রবল বর্ষণে অনির্দিষ্টসংখ্যক লোক মারা গেছে, বন্যার জলে তলিয়ে গেছে বাড়িঘর ও ফসলি জমি। সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের জেরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এক তথ্য অনুযায়ী বন্যা কবলিত অঞ্চলগুলোর ৪০০০ বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় ৫০০০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার