Aprilia RS 457: সুখবর! এই প্রথম ভারতে সস্তার বাইক আনছে Aprilia

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান প্রজন্মের বহু রাইডাররাই পছন্দ করেন স্পোর্ট বাইক। সেই চাহিদা পূরণ করার জন্যই Aprilia ভারতের মোটরবাইক বাজারে নিয়ে আসছে Aprilia RS 457 । মূলত দামী ও অভিজাত বাইক তৈরির জন্যই খ্যাতি রয়েছে এপ্রিলিয়ার। সেই সংস্থা এবার সস্তার বাইক আনার সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সস্তার মডেল নিযে আসার মাধ্যমে সংস্থা ভারতীয় বাজারের একটি বড় অংশকে টার্গেট করতে পারবে।

কী রয়েছে এই বাইকে?

আকর্ষণীয় ডিজাইন: ইতালীয় সংস্থা Aprilia-র তাদের স্পোর্টি ডিজাইনের জন্য অন্যান্য বাইকের থেকে এই বাইকটিকে আলাদা করে তুলেছে।

পাওয়ারফুল ইঞ্জিন: 457 সিসি লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত। যার ফলে বাইকটির দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার সম্ভাবনাই বেশি।

প্রিমিয়াম ফিচার্স: 5 ইঞ্চি TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার, LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি ফিচার্স এই বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কম্ফোর্ট: স্প্লিট সিট এবং সাসপেনশন সিস্টেম রাইডারকে আরামদায়ক যাত্রা করার সুযোগ দেবে।

সুরক্ষা: ডুয়াল চ্যানেল ABS (Anti-lock braking system) সিস্টেম রাইডারের সুরক্ষা নিশ্চিত করে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে তৈরি হওয়ায় এই বাইকটির দাম অন্যান্য ইম্পোর্টেড বাইকের তুলনায় কম হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাইকটির মূল্য ভারতীয় বাজারে আনুমানিক ৪ লক্ষ ২৫ হাজারের আশেপাশে হতে পারে। ভারতীয় বাজারে এই বাইকটি  Kawasaki Ninja 400, KTM RC 390 ইত্যাদি বাইকের সাথে পাল্লা দেবে। তবে Aprilia RS 457-এর অনন্য ফিচার্স এবং ডিজাইন এটিকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে