খুলনায় শেখ হাসিনার দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগাল জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: কোটা সংস্কার আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। বিক্ষোভকারীদের ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছিল শাসকদল আওয়ামী লীগের সাংসদ-নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। একের পর এক সাংসদ-মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতার ক্ষোভের রোষানল থেকে রেহাই পেলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ভাই তথা আওয়ামী লীগের দুই সাংসদ শেখ হেলালউদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েলও। এদিন খুলনার শিববাড়ি মোড়ের কাছে শেরে বাংলা রোডে তাঁদের পারিবারিক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। যদিও সেই সময়ে বাড়িতে শেখ হাসিনার দুই ভাই ছিলেন না।

পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে বিক্ষোভকারীরা খুলনায় আওয়ামী লীগের মহানগর কার্যালয়, জেলা পরিষদের কার্যালয়ে হামলা চালান। পাশাপাশি ভাঙচুর চালায় খুলনা প্রেসক্লাবে। একদল বিক্ষোভকারী শিববাড়ি মোড়ের কাছে শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ি (প্রধানমন্ত্রীর কাকার বাড়ি) লক্ষ্য করে প্রথমে ইট-পাথর ছোড়েন। একপর্যায়ে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। হামলাকারীরা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে, এদিন দেশজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডারদের সংঘর্ষে ১৪ জন পুলিশ কর্মী-সহ ৯৩ জন মারা গিয়েছেন। রাজধানী ঢাকায় ঢাকায় আওয়ামী লীগ নেতা ও দুই শিক্ষার্থীসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কলেজ ছাত্র-সহ আটজন নিহত হয়েছেন। বগুড়ায় পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। গুলিবিদ্ধ হয়েছেন ৮০ জন। জয়পুরহাটে গুলিতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে সংসদ সদস্য-সহ শতাধিক আহত হয়েছেন। পাবনায় আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩ পড়ুয়া প্রাণ হারিয়েছেন। আহত অন্তত ৫০ জন।
হবিগঞ্জে সংঘর্ষ-গুলি, নিহত ১
সিলেট: গোলাপগঞ্জ উপজেলায় সংঘর্ষ চলাকালে গুলিতে দুই যুবকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বাংলাদেশ এখন কাঁদছে। এত মৃত্যু, এত অশ্রু কেউ কোনো দিন দেখেনি। লাল-সবুজ পতাকার বাংলাদেশ আজ অস্থির।

 

অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার