জালিয়াতি ঠেকাতে রাজ্যজুড়ে চালু GST’র আধার যাচাইকরণ

সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে GST’র আধার যাচাইকরণ। এর জন্য সারা রাজ্যে ৩২টি GST Facility Centre বা সুবিধাকেন্দ্র চালু করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে GST প্রতারণা লাগামছাড়া হয়ে উঠেছে। ভুয়ো সংস্থা খুলে GST-তে Input Tax Credit নেওয়ার প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গেও(West Bengal) জাঁকিয়ে বসেছে এই জালিয়াতি। তাতে রাশ টানতেই এদিন অর্থাৎ সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে GST’র আধার যাচাইকরণ(GST Aadhaar Verification)। যেসব শিল্প সংস্থা বা ব্যবসায়ী GST’র জন্য আবেদন করবেন, তাঁদের জন্য শর্তসাপেক্ষে এই নিয়ম চালু হচ্ছে। তবে যে সংস্থাগুলি ইতিমধ্যেই GST রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। গোটা প্রক্রিয়াটি কার্যকর করতে রাজ্য অর্থ দফতরের আওতাধীন GST অফিসারদের প্রশিক্ষণপর্ব শেষ হয়েছে। তারপরেই এদিন থেকে GST’র আধার যাচাইয়ের কাজ শুরু হচ্ছে। এই কাজের জন্য Directorate of Commercial Taxes, West Bengal সারা রাজ্যে ৩২টি GST Facility Centre বা সুবিধাকেন্দ্র চালু করছে।  

আরও পড়ুন চাকরিতে যোগদানের ১০ বছর পর মহিলা কনস্টেবলদের নিজ জেলায় পোস্টিং

জানা গিয়েছে, GST Registrations’র জন্য যারা আবেদন করবেন, তাঁদের জন্য বেশ কিছু নথি GST সংক্রান্ত পোর্টালে জমা করতে হবে বাধ্যতামূলক ভাবে। নথিগুলি খতিয়ে দেখবে রাজ্যের অর্থ দফতর। Data Analytics এবং Risk Parameters’র ছাঁকনিতে ফেলে দেখা হবে আবেদনগুলি। সেখানে যে আবেদনগুলি নিয়ে আধিকারিকদের প্রশ্ন থাকবে, সেই সংস্থা বা ব্যক্তিকে আধার যাচাইকরণের জন্য ডাকা হবে GST সুবিধাকেন্দ্রগুলিতে। এ সংক্রান্ত একটি Link যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে। সেই Link থেকে সুবিধাকেন্দ্রে যাওয়ার সময় বেছে নিতে পারবেন তিনি। এখন যেভাবে Passport’র জন্য Appointment পাওয়া যায়, সেই ধাঁচেই সময় মিলবে। আবেদনে সংস্থার যে Director বা মালিকের স্বাক্ষর থাকবে, তিনিই আসবেন সুবিধাকেন্দ্রে। না এলে GST Registrations মিলবে না।

আরও পড়ুন মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

Central Board of Indirect Taxes’র তথ্য বলছে, আধার যাচাইকারণের জন্য ১৫ দিন সময় পাবেন আবেদনকারী। সুবিধাকেন্দ্রে আসার সময় আধার, প্যান, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ই-মেলের কপি এবং আবেদনের সময় আপলোড করা নথিগুলি সঙ্গে আনতে হবে আবেদনকারীকে। প্রসঙ্গত, ভুয়ো GST Registrations ধরতে ২০২৩ সালের মে মাসের মাঝামাঝি থেকে বিশেষ উদ্যোগ নিয়েছিল সরকার। তাতে ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ২৯ হাজার ২৭৩টি ভুয়ো সংস্থার হদিশ মিলে। এই সংস্থাগুলি ৪৪ হাজার কোটি টাকারও বেশি GST প্রতারণা করেছিল। এর মধ্যে SGST-তেই ১৫ হাজার ২৪০ কোটি টাকার প্রতারণা হয়। বিপুল এই ক্ষতি এড়াতে কেন্দ্রীয় সরকার আধার যাচাইকরণের পথে এগচ্ছে। এবার বাংলাতেও সেই উদ্যোগ শুরু হল।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের