আলুর বদলে পেঁয়াজ দিয়ে চটজলদি বানিয়ে নিন পেঁয়াজ পোস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকেই স্বাস্থ্য ঝুঁকির কারণে আলু খেতে পান না। তাই মন খারাপ করে বসে থাকেন অনেকে। অনেকে আবার পোস্ত খেতে পছন্দ করেন। আপনিও কী পোস্ত প্রিয় ভোজন রসিক ? তাহলে ঘরে থাকা আনাজ দিয়েই কম সময়ে বানিয়ে নিতে পারেন পোস্ত। তবে আলু পোস্ত, চিংড়ি পোস্ত নয় বানিয়ে নিন পেঁয়াজ পোস্ত। খেতে হয় অসাধারণ আর স্বাস্থ্যের খেয়াল রাখা হবে। কেননা আলুর বিকল্প হিসেবে পেঁয়াজ দিয়েই পোস্ত রেডি। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : ৫ টি বড় পেঁয়াজ, এক কাপ পোস্ত, কালো জিরে, কাঁচালঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবন, চিনি ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিহি করে কেটে নিতে হবে। অন্য দিকে পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে ভাল করে বেটে নিন। মিক্সিতেও করতে পারেন। তবে শিলে বেটে নিলে সবচেয়ে ভাল হবে। এরপর কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে কালোজিরে ফোড়ন দিয়ে দিন। মিনিট দুয়েক পর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। পেঁয়াজ সামান্য ভাজা হলে তার মধ্যে লবন, চিনি দিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন।

দেখবেন পেঁয়াজ লালচে-সোনালি রং হয়ে গেছে, তখন বেটে রাখা পোস্তটা কড়াইতে দিয়ে দিন। এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নিন। তবে এর মধ্যে এক চিমটে হলুদও দিতে পারেন।নাড়াচাড়া করে বেশ একটু মাখো মাখো হলে পোস্ত থেকে তেল বেরোতে শুরু করবে। এই সময়ে এর উপর থেকে আরও একটি কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে পারেন। পোস্তর জল খানিকটা মাখো মাখো হয়ে এলে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যস রেডি পেঁয়াজ পোস্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা