ইজরায়েলের আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হাত গুটিয়ে নিচ্ছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  হুঁশিয়ারি,হামলা,পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ। সদ্যই ইরানের মাটিতে নিহত হয়েছে হামাসপ্রধান ইসমাইল হানিয়া। ক্ষোভে ফুঁসছে ইরান ও হামাস। হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই ‘হানিয়ার রক্ত বৃথা যাবে না।’ অভিযোগের তীর রয়েছে ইজরায়েলের দিকে। হানিয়ার মৃত্যু নিয়ে অবশ্য ইজরায়েল সরাসরি মন্তব্য করে নি। অন্যদিকে মঙ্গলবার (৩০ জুলাই) লেবাননের রাজধানী বৈরুতে একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। এতে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ‍ফুয়াদ শোকর নিহত হয়েছিলেন। তা নিয়ে ক্ষুব্ধ হিজবুল্লাহ। এমতাবস্থায় বন্ধু দেশের প্রতি সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

এমতবস্থায় বেশ খানিকটা চাপের মুখে নেতানিয়াহু।এর মধ্যেই ইজরায়েলেরই বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি প্রবল ক্ষুব্ধ নাকি বাইডেন। আজ থেকে বেশ কিছু দিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছিলেন নেতানিয়াহু।সেখানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল। গত ১ অগস্ট বাইডেনের সঙ্গে আবারও ফোনে কথা হয়েছিল বাইডেনের। সেখান থেকেই নাকি বাইডেন ক্ষুব্ধ হয়েছিলেন। হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভুল তথ্য তুলে ধরছেন নেতানিয়াহু। এমনও গুঞ্জন শোনা গিয়েছিল।

অনেক আগেই নেতানিয়াহু জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধে মিত্র দেশগুলির থেকে সমর্থন পাচ্ছেন না। একা হয়ে গিয়েছে ইজরায়েল।অন্যদিকে গাজা হামলা অব্য়াহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ক্ষোভের মুখে পড়েছিলেন নেতানিয়াহু।

অন্যদিকে গোটা ঘটনা নিয়ে চুপচাপ রয়েছে হোয়াইট হাউস। এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি নেতানিয়াহু সরকারও। তবে রবিবার(৪ আগস্ট)মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রতি ইরানের হুমকি নিয়ে জানিয়েছিলেন যে, এই ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে বড় সমস্যা তৈরি করতে পারে। ‘ তিনি আশা করেন ইরান হুমকি থেকে সরে আসবে। ইরানের হমালার হুঁশিয়ারিতে, যুক্তরাষ্ট্র এরই মধ্যেই অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে। এর থেকে বোঝা যায় ইজরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে কতক্ষণ পর্যন্ত বাইডেন পাশে রয়ছে, আগামী দিনে থাকবে কিনা তা সময়ই বলবে।

  

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে