৬০ দিন পার ! কবে ফিরবে মহাকাশে বন্দি সুনিতারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দেড় মাসেরও বেশি সময় ধরে মহাকাশে রয়েছেন সুনীতা এবং বুচ। ৬১ টি দিন পার হতে চললো। এখন একটাই প্রশ্ন তাঁরা কী আদেও মহাকাশ থেকে ফিরতে পারবেন ? কবে ফিরবে তাঁরা এই নিয়ে চর্চা রয়েছে সর্বদা শিরোনামে।যান্ত্রিক ত্রুটির কারণে কারণে এখনও ফিরতে পারেননি আটকা পড়ে আছেন তাঁরা। একদিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ধীরে ধীরে হাড়ের ক্ষয় বাড়ছে। পেশি শিথিল হতেও শুরু করেছে। অন্যদিকে নাসাও নির্দিষ্টভাবে কিছু জানায় নি যে কবে ফেরানো হবে তাঁদের। তবে নাসা জানিয়েছে, তাঁদের ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তার জন্য ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করা হচ্ছে। কম্পিউটারে সিম্যুলেশন করে দেখা হচ্ছে কেমন করে তাঁদের ফেরানো কীভাবে হবে। দুই মহাকাশচারীকে নিরাপদে ফেরানোর চেষ্টা করছেন নাসা এমন কথা জানালেও অভিযোগ উঠেছিল যে, তা আদেও হবে কি না ?

কেননা নাসা জানিয়েছিল একটি স্টারলাইনার ক্যাপস্যুল সর্বাধিক ৯০ দিন পর্যন্ত স্পেস স্টেশনে সক্রিয় থাকতে পারে। এর পরে তার কার্যক্ষমতা শেষ হতে থাকে। ইতিমধ্যেই সেখানে সুনীতাদের ৫০ দিনের বেশি হয়ে গেছে। এই অবস্থায় মহাকাশচারীদের শারীরিক অবস্থার অবনতিও হতে শুরু করেছে। আদেও কী ৯০ দিনের আগে তাঁদের ফেরানো সম্ভব হবে ?  একদিকে যেমন এই প্রশ্নও উঠছে, অন্যদিকে যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি তাতে একটি নয়, অন্তত চার জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করেছিল। এই রকেটের তৈরির পেছনে নাসারও ভুমিকা রয়েছে। তাই তাঁরা কেন এই গ্যাস লিকের বিষয়টি নিয়ে আগেই গুরুত্ব দেয় নি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাসা। নাসার তরফে জানানো হয়েছে, সুনীতারা ‘হালকা মেজাজে’ রয়েছেন। কীভাবে তাঁদের ফেরানো যায়, তা নিয়ে প্রতিনিয়ত পরিক্ষা নিরীক্ষা করছে নাসা। শরীর খারাপের বিষয়টি তাঁরা জানান যে, এটা মহাকাশচারীদের জন্য স্বাভাবিক ব্যাপার।

তবে অনেকে মনে করছেন, বোয়িং স্টারলাইনারের ত্রুটি না ঠিক হলে, ‘ক্রিউ-৯’-এর মহাকাশযানে সুনীতাদের ফেরানোর ব্যবস্থা করা হতে পারে।

উল্লেখ্য, গত ৫ জুন বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে উড়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর। তাঁদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাঁদের পরিকল্পনা ছিল মাত্র ন’দিন থাকবে সেখানে। কিন্তু মহাকাশযানে ত্রুটির কারণে এখনও পর্যন্ত মহাকাশে আটকা পড়ে আছেন তাঁরা। এখন নাসা তাঁদের কবে ফেরায় এটাই এখন দেখার বিষয়।

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের