বাংলাদেশের সীমান্তগুলি সিল করে দেওয়া হল, সুন্দরবন ও ধামাখালিতে ডিজি বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল ও সুন্দরবন: রাজ্যের বাংলাদেশের সঙ্গে যুক্ত সবকটি সীমান্ত বন্ধ করে দেওয়া হল। শুধু তাই নয়, বাড়ানো হলো নজরদারি।সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে বাংলাদেশীরা। সীমান্ত বিএসএফের(BSF) নিরাপত্তা বাড়ানো হয়েছে।বসিরহাটের(Bashirhat) ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা চোখে মুখে আতঙ্কের ছায়া। ডিজি বিএসএফ (অপারেশনাল) প্রস্তুতি পর্যালোচনা করতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন সোমবার দুপুরে।শ্রী দলজিৎ সিং চৌধুরী, আইপিএস, মহাপরিচালক, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সাথে শ্রী রবি গান্ধী, অতিরিক্ত মহাপরিচালক, পূর্ব কমান্ড এবং শ্রী মনিন্দর প্রতাপ সিং, মহাপরিদর্শক, দক্ষিণবঙ্গ নজরদারি চালান। উত্তর ২৪ পরগণা জেলা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন(Sundarban) এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন তারা। এই সফরের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন পর্যালোচনা করা।

দলজিৎ সিং চৌধুরী, আইপিএস, ডিজি এসএসবি গত ৩রা অগাস্ট ডিজি বিএসএফ-এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার পরে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ সরকারী সফর হল সোমবার পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে বিএসএফ এবং সীমান্তে মোতায়েন সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে।দক্ষিণবঙ্গ সীমান্ত মুখ্যালয়ে বিএসএফ এর এডিজি(ADG) ইস্টার্ন কমান্ড রবি গান্ধী ইস্টার্ন কমান্ডের বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে এই সফর শুরু হয়। ব্রিফিংয়ে ইস্টার্ন কমান্ডের ব্যাটালিয়নের কৌশলগত পরিস্থিতি এবং অপারেশনগুলি কভার করা হয়, যেখানে মহাপরিচালককে সংবেদনশীল আন্তর্জাতিক সীমান্তে জাতীয় নিরাপত্তা বজায় রাখতে বিএসএফের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। বিএসএফের ডিজি, রবি গান্ধী এডিজি এবং অন্যান্য অফিসারদের সাথে ধামাখালিতে যান। এখানে ১১৮ তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ডিজি বিএসএফকে টি-জংশনে মোতায়েন করা ভাসমান বিওপির পথে ব্যাটালিয়নের জলসীমার দায়িত্ব সম্পর্কে অবহিত করেন, রেইনফরেস্ট এবং জল-সমৃদ্ধ ভূখণ্ডের অনন্য চ্যালেঞ্জ এবং সীমান্ত অপরাধ চোরাচালান এবং অবৈধ ক্রসিং সহ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপগুলি তুলে ধরেন। ঘন রেইনফরেস্ট সুন্দরবনে অবস্থিত ফাঁড়ি পরিদর্শনের মধ্য দিয়ে সফর শেষ হয়।

ডিজি বিএসএফ-এর(DG BSF) সফর ভারতের সীমান্ত রক্ষা, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসএফ-এর নিষ্ঠা ও সতর্কতা তুলে ধরে। সুন্দরবন(Sundarban) এবং উত্তর ২৪পরগণায় বিএসএফ-এর চলমান প্রচেষ্টা আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ এবং জাতির সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এদিকে,সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে বাংলাদেশীরা। সীমান্ত বিএসএফের নিরাপত্তা বাড়ানো হয়েছে।বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা চোখে মুখে আতঙ্কের ছায়া।ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরা তে ফুটছে বাজি শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে।ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sk.Hasina) পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানো পাশাপাশি শাসকদলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের নিরাপত্তা।

বাংলাদেশ প্রধান মন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে। এমত অবস্থায় হাই এলার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশ প্রতিটি সীমান্তে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভারতের বিএসএফ পক্ষ থেকে হাই এলার্ট রয়েছে হিলি সীমান্তে। পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিডিআর-এর। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ তারা হিলি সীমান্তে ভিজিট করেন। কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের