রাজনীতিতে আর ফিরছেন না হাসিনা, জানালেন পুত্র জয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতে পৌঁছেছেন তিনি। সূত্রের খবর, ব্রিটেনেই আপাতত ডেরা গাড়ছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যার ভবিষ্যত নিয়ে। আর সেই চর্চার মধ্যেই মুখ খুলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া এক সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছেন, আর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা। অর্থা‍ৎ রাজনীতিকে আলবিদা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন প্রবাসী জয়ের হাত ধরেই ডিজিটাল যুগে পা রেখেছিল বাংলাদেশ। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, নিজের উত্তরসূরি হিসাবে ছেলে জয়কেই বেছে নেবেন হাসিনা। যদিও পুরোপুরি রাজনৈতিক পরিবারে জন্ম হওয়া সত্বেও কখনই রাজনীতির পঙ্কিল আবর্তে নিজেকে জড়াতে চাননি জয়।

এদিন মায়ের পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর শোনার পরে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে হাসিনা পুত্র বলেন, ‘মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন।’ রবিবার থেকেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন বলেও দাবি করেছেন জয়।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের