বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাকে খুল্লামখুল্লা সমর্থন মুক্তিযুদ্ধ বিরোধী ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীকে সরাসরি মদত জুগিয়েছিলেন। চট্টগ্রামে ‘রাজাকার’ বাহিনীর হয়ে সক্রিয়ভাবেই সামিল হয়েছিলেন হিন্দুদের নিধন যজ্ঞে। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েই নিজের মুক্তিযুদ্ধ বিরোধী স্বরূপ ফের প্রকাশ্যে আনলেন ‘মার্কিন দালাল’ এবং ‘সুদখোর মহাজন’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউইনূস। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুরকে সরাসরি সমর্থন জানিয়েছেন।

গত সোমবারই শেখ হাসিনা সরকারের পতনের পরে জামায়েত ও বিএনপি নিয়ন্ত্রিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্থপতি তথা জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের মূর্তি। এমনকি মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে পরিচিত ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। যিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং পাকিস্তানের দাসত্ব করতে হত বাংলাদেশিদের সেই মানুষটির মূর্তি ভাঙচুর গোটা বিশ্বের মানুষকে নড়িয়ে দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষও ব্যাপারটায় ক্ষুব্ধ। যদিও নব্য পাকিস্তানি জমানায় মুখ খোলার সাহস দেখাতে পারেননি তাঁরা।

শেখ হাসিনাকে কুর্সি থেকে ষড়যন্ত্রের অন্যতম কুচক্রী তথা ‘মার্কিন দালাল’ ইউনূস অবশ্য বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার পিছনে অন্যায় কিছু দেখছেন না। বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বঙ্গবন্ধুর মূর্তি গুঁড়িয়ে দেওয়ার জন্য কুর্নিশ জানিয়েছেন। ভারতের এক অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মুক্তিযুদ্ধ বিরোধী তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, ‘এটা দেখিয়ে দিয়েছে যে জনগণ হাসিনা সম্পর্কে কি অনুভব করেন। হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য, তারই ফল এটা। তিনিই এমন ক্ষতি অর্জন করেছেন। এটা যুব সমাজের ত্রুটি নয়। এটা হলো শেখ হাসিনার ভুল।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক