ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানের যোগ, নিউইয়র্ক থেকে গ্রেফতার পাক-নাগরিক

এই পাক নাগরিকই ট্রাম্প-সহ আরও কয়েকজন মার্কিন রাজনীতিকদের মারা ছক কষেছিল। শুধু পাকিস্তান নয়, তাঁর সঙ্গে রয়েছে ইরানের যোগও। একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, ট্রাম্পের উপর হামলার ষড়যন্ত্র করেছিল এই পাক-নাগরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যিনি জো বাইডেনের আগে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন হওয়ার কথা ছিল, কিন্তু জো বাইডেনকেনিয়ে বিতর্কের ঝড় উঠতেই তিনি প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান। এবং তাঁর জায়গায় নির্বাচন লড়তে চলেছেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যেই তিনি তাঁর মনোনয়ন নিশ্চিত করেছেন। ওদিকে কমলা হ্যারিস তাঁর নির্বাচনী প্রচার শুরু করতেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক তাঁর অতীতের বিতর্কিত কাজকর্ম সামনে টেনে নিয়ে আসেন। দুইজনের মধ্যেই চলছে মন্তব্য-পাল্টা মন্তব্যের লড়াই।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করতেই ট্রাম্পের উপর হত্যা হামলা করা হয়েছে। সপ্তাহ কয়েক আগেই একটি প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার চেষ্টা করা হয়। গুলিটা তাঁর কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় এই যাত্রায় তিনি বেঁচে যান। তবে মঞ্চের মধ্যেই রক্তাক্ত অবস্থায় কানে হাত চেপে বসে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তাঁর হত্যাকারীকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পের মতে, বিরোধী দলই তাঁর উপর হামলা চালাচ্ছে। সেদিনের ঘটনায় অল্পের জন্যে বেঁচে যান তিনি। এবার ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দায়ী একজন পাক নাগরিককে গ্রেফতার করল মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার দাবি, এই পাক নাগরিকই ট্রাম্প-সহ আরও কয়েকজন মার্কিন রাজনীতিকদের মারা ছক কষেছিল। শুধু পাকিস্তান নয়, তাঁর সঙ্গে রয়েছে ইরানের যোগও। একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, ট্রাম্পের উপর হামলার ষড়যন্ত্র কষেছিল এই পাক-নাগরিক। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তের নাম আসিফ মার্চেন্ট (৪৬)। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের ইঙ্গিতে স্পষ্ট এই ষড়যন্ত্রকারীদের টার্গেট ছিলেন ট্রাম্প। সন্দেহ, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে চেয়েছিল ইরান। তাই তাঁরা আমেরিকার রাজনীতিবিদদের টার্গেট করেছেন। যে তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নামটাও রয়েছে। এদিকে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের ষড়যন্ত্রের কথা জানতে পেরে জুন মাস থেকে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর জানা গিয়েছে, পাক নাগরিককে নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?