জার্মানিতে বিলাসবহুল হোটেল ধসে মৃত্যু ১, আটকে রয়েছেন ৯ পর্যটক

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অগস্ট) সকালে, উদ্ধারকারী দল ঘোষণা করেছেন যে, তারা ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে জার্মানিতে একটি হোটেল ধসে মৃত্যু হল এক ব্যক্তির। সঙ্গে হোটেলে আটকে পড়েছেন অসংখ্য মানুষ। এখনও সেখানে প্রায় ৮ জনের মতো আটকে পড়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে জার্মান রাইনল্যান্ড-প্যালাটিনেটে একটি হোটেল ভবন আংশিকভাবে ধসে পড়ার পর অন্তত আটজন সেখানে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অগস্ট) সকালে, উদ্ধারকারী দল ঘোষণা করেছেন যে, তারা ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন।

বাকিরা এখনও আটকে পড়ে আছেন। উদ্ধারকৃত ৪ জনের মধ্যে একটি ২ বছর বয়সী শিশু এবং তার পিতামাতা রয়েছে। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পশ্চিমে মোসেল নদীর তীরে অবস্থিত ক্রোভ শহর। সেখানেই এই দুর্ঘটনা টি ঘটেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটের নাগাদ ওই হোটেলটি আংশিকভাবে ধসে পড়ে বলে জানা গিয়েছে। পুলিশ বুধবার সকালে জানিয়েছে, “বেশকিছু মানুষ নিজেরাই বিল্ডিং ছেড়ে যেতে সক্ষম হয়েছিল। এবং তারা সকলেই আহত হয়েছেন। জরুরী পরিষেবা এবং পরামর্শদাতাদের দ্বারা দেখাশোনা করা হচ্ছে তাঁদের।” পুলিশ আরও জানিয়েছে, যখন একতলা ধসে পড়ে তখন ভবনটিতে ১৪ জন ছিলেন। পাঁচজন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আচমকা ভবন ধসে পড়ার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এবং তাঁরা ফায়ার ব্রিগেডের দল পাঠায় হোটেলে। তবে হোটেলের ভেতরে আটকে পড়া কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি।

পুলিশ একটি বিবৃতিতে বলেছেন, উদ্ধার প্রচেষ্টা “খুব কঠিন” কাজ। কারণ ভবনটির কাঠামো অস্থিতিশীল। প্রায় ২৫০ জন জরুরি কর্মী ঘটনাস্থলে রয়েছেন। কেউ ওখানে প্রবেশ করতে পারছেন না। হোটেল ধসে গুহা হয়ে গিয়েছে। এই মূহুর্তে আশেপাশের বিল্ডিংগুলির থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ ধসে পড়ার ঝুঁকির কারণে। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। জার্মানির মোসেল অঞ্চলটি জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন গন্তব্য, এর মনোরম দ্রাক্ষাক্ষেত্র এবং দুর্গ রয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?