ঝাড়গ্রামে আকাশপথে নজরদারি শুরু, ৬,৫০০ পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে জঙ্গলমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বৃহস্পতিবার ৮ ই অগস্ট জঙ্গলমহলের ঝাড়গ্রামে দুই দিনের সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকে হেলিকপ্টারে নজরদারি শুরু জঙ্গলমহলে। ঝাড়গ্রাম শহরে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড(Helipad)। বৃহস্পতিবার ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। প্রশাসন সূত্রে খবর খারাপ আবহাওয়া না থাকলে আকাশ পথেই ঝাড়গ্রামে পা রাখবেন মুখ্যমন্ত্রী(CM)। ঝাড়গ্রাম শহরের স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। গোটা স্টেডিয়াম জুড়ে লাগানো হয়েছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। মুখ্যমন্ত্রীর মঞ্চের পেছনে থাকছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। প্রায় সাড়ে ছ’হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে ঝাড়গ্রাম স্টেডিয়াম(Jhargram Stadium) ও ঝাড়গ্রাম শহরকে ঘিরে।

ঝাড়গ্রাম- এর পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। জঙ্গলমহলের সব থানাকে সতর্ক করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে অস্থির পরিস্থিতির দরুন মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজনের নজরদারিতে ব্যবহার করা হবে ড্রোন।প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ওই দিন রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ী(Jhargram Rajbari) সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে। ৯ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা, আদিবাসী কৃতি ছাত্র – ছাত্রীদের সহায়তা প্রদান, বিভিন্ন আদিবাসী ক্লাব গুলিকে বাদ্য যন্ত্র প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে তিনি ওই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান, করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন সভা থেকে মুখ্যমন্ত্রী।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর