International Cat Day 2024 : জেনে নিন বিড়াল সম্পর্কে নানা অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘বাঘের মাসি’ শুনলেই সবার প্রথমে মাথায় আসে বিড়ালের কথা। বর্তমানে জনপ্রিয় অন্যতম পোষ্য হল বিড়াল। এটি খুব আরামপ্রিয় একটি প্রাণী। এরা খুব কোলঘেষা হয়ে থাকে। আদর করলে আর কিছু চায় না। চুপচাপ পায়ের নীচে ঘাপটি মেরে বসে থাকে। এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে। কারণ এদের পায়ের নীচে খুব নরম মাংসপিণ্ডের কারণে। দুধ, মাছ, মাংস সাধারণত তাঁদের প্রিয় খাবার। মনে হচ্ছে তো আজ হঠাৎ এত বিড়ালের কথা বলছি ? কেননা আজ হল ৮ ই আগস্ট, অর্থাৎ আন্তর্জাতিক বিড়াল দিবস। এই দিনে জেনে নিন বিড়াল সম্পর্কে নানান অজানা তথ্য।

ইতিহাস : আজ থেকে প্রায় ৯,০০০ বছর পূর্ব প্রাচ্যের কৃষকেরা সর্বপ্রথম বন্য বিড়ালকে পোষ মানাতে সক্ষম হন। এর কয়েক শত বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাগুলোতে বিড়াল ছড়িয়ে পড়ে। বর্তমানে শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ বাদ দিয়ে বিশ্বের সর্বত্রই বিড়াল দেখা যায়।

আজ থেকে চিনে প্রায় ৫,৩০০ বছর পূর্বের কিছু মৃৎশিল্পে চমৎকারভাবে বিড়ালের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। যেগুলো আকারে বর্তমানের সাধারণ বিড়ালের মতই। যদিও খ্রিস্টপূর্ব ২৪৬৫-২১৫০ এ বিড়ালকে একটি পবিত্র প্রাণী হিসেবে মানা হত। কিন্তু ঐ সময়ে তেমন কেউ বিড়াল পালন করতো না। সেইসময় বিভিন্ন মন্দিরে বিড়ালের পূজা করা হতো। ইঁদুর ধরে বলে বিড়ালকে অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী পশু বলে বিবেচনা করা হতো।

জানা যায়, প্রাচীন মিশরে, বিড়ালদের দেবতা হিসাবে সম্মান করা হত। এমনকী বিড়ালদের প্রায়শই মমি করা হয়েছিল এবং তাঁদের মালিকদের সাথে কবর দেওয়া হত। (তথ্যটির সতত্যা যাচাই করে নি ‘এই মুহূর্তে’)

তাৎপর্য : প্রত্যেক বছর ৮ই আগস্ট দিনটি আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়।এটি ২০০২ সালে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ তহবিল (IFAW) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দিন থেকে প্রত্যেক বছরই পালিত হয়ে থাকে। তবে অনেক জায়গায় আকর্ষণীয় থিমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে থাকে। গবেষকদের মতে, বিড়ালরা ইঁদুর শিকার করে মানুষকে কৃষিকাজে সাহায্য করেছিল। মানুষ যেমন কৃষিকাজে সহায়তা পেয়েছিল,তেমনই কীটপতঙ্গ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখে।

অজানা তথ্য :  ১) বিড়ালের কানে ৩২ টি পেশী থাকে। ২) মানুষের তুলনায় বিড়ালের শরীরের তাপমাত্রা বেশি থাকে। ৩) বিড়ালরা তাদের জীবনের ৫০ শতাংশের বেশি ঘুমিয়ে কাটায়। ৪) বিড়াল অন্ধকারে দেখতে পারে। ৫) বিড়াল তাদের নিজস্ব উচ্চতা ছয় গুণ পর্যন্ত লাফ দিতে পারে। ৬) বিড়ালেরা ফোনের প্রতি আসক্ত। যারা বিড়াল পোষেন তারা লক্ষ্য করে থাকবেন ফোনটি বেজে উঠলেই বাড়ির বিড়ালটি সবার আগে দৌড়ে ফোনের কাছে চলে যায়। ৭) অনেক সময় দেখা যায় বিড়াল তার পা আরেক বিড়ালের গায়ে অথবা মেঝেতে পিষছে। এর কারণ হলো তারা অন্য বিড়ালের প্রতি যত্ন বা মমতা দেখায় অথবা নিজের পায়ের রক্তসঞ্চালন ঠিক রাখতে এরা এমন করে থাকে। অনেক সময় বাচ্চা বিড়াল তার মায়ের বুকের দুধ ঠিকমত না পেলে তখন মায়ের গায়ে এভাবে পা ঘষতে থাকে।

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান