শ্রীলঙ্কার কাছে লজ্জাজনকভাবে সিরিজ হারলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো:  টি টোয়েন্টি সিরিজে চুনকাম হওয়ার মধুর প্রতিশোধ তুললেন চারিথ আসলঙ্কারা। বুধবার তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে ১১০ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ কব্জা করলেন। ২৭ বছর বাদে একদিনের সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে আভিস্কা ফার্নান্ডো আর কুশল মেন্ডিসের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে সাত উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছিলেন চারিথ আসলঙ্কারা। জবাবে ২৬.১ ওভারে ১৩৮ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস।

প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হার হজম করতে হয়েছিল রোহিত শর্মাদের। ফলে এদিনের ম্যাচ ছিল ভারতের কাছে সম্মান রক্ষা এবং সিরিজ বাঁচানোর লড়াই। জয়ের জন্য লক্ষ্য পেরনো খুব একটা কঠিন ছিল না। শুধু প্রয়োজন ছিল মাথা ঠাণ্ডা করে খেলা এবং একটা বড় পার্টনারশিপ গড়ে তোলা। কিন্তু সেই সহজ কাজটাই করতে পারেননি ভারতের তথাকথিত ব্যাটাররা। প্রথম থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে কুঁকরে ছিলেন শুভমন গিলরা।

দ্বিতীয় ম্যাচে জেফ্রি ভান্ডারসের ঘূর্ণিতে ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। আর এদিন টিম ইন্ডিয়ার ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দিলেন দুনিথ ওয়েল্লালাগে। তিনি ফেরান রোহিত শর্মা (৩৫), বিরাট কোহলি (২০), শ্রেয়স আইয়ার (৭), অক্ষর পটেল (২) এবং কুলদীপ যাদবকে (৬)। আর রিয়ান পরাগ (১৫) ও শিভম দুবেকে (৯) সাজঘরে ফেরান ভান্ডারসে। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দর খানিকটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু উল্টোদিক থেকে কোনও সহযোগিতা পাননি তিনি। ২৫ বলে ৩০ করে মাহেশ তিকশানার বলে তিনি ফিরে যান। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারও বগলদাবা করেছেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আভিস্কা ফার্নান্ডো আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দুনিথ ওয়েল্লালাগে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ