মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস লুকিয়ে রাখবেন কীভাবে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় গোপনীয়তা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছে যারা ব্যক্তিগত তথ্য বা কথোপকথোন লুকিয়ে রাখতে চান। মেসেঞ্জারে অনেকেই চান তাঁর অ্যাক্টিভিটি অন্য কেউ যেন দেখতে না পায়। এবার থেকে সেই ইচ্ছা পূরণ হবে। এবার মেটা মেসেঞ্জারে নতুন ফিচার যুক্ত করেছে। যার মাধমে সহজেই আপনার অনলাইন অ্যাক্টিভিটি লুকিয়ে রাখা যাবে।

ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্ট্যাটাস হাইড করে রাখার দু’টি উপায় রয়েছে যারা ফোন ও ডেস্কটপ ব্যবহার করেন তাঁদের জন্য।

মোবাইল ব্যবহারকারীদের জন্য :  ১) মেসেঞ্জার ওপেন করতে হবে ২) এরপর নিজেদের ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ চালু করতে হবে  ৩) নিজেদের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে ৪) এটি সাধারণত স্ক্রিনের উপরের ডান দিকে অবস্থিত।”Active Status” অ্যাক্সেস ৫) এরপর ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অন থাকলে অফ করে দিতে হবে। এখানে কতক্ষণের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে চাইছেন তা দেখতে পারবেন। যেটা প্রয়োজন সেই সময় অনুযায়ী বেছে নিন। এরপর ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ বন্ধ করে দিন।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য : ১) ফেসবুক মেসেঞ্জার ওপেন করতে হবে। ২)নিজেদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার অ্যাক্সেস করতে হবে। Preferences অপশন ওপেন করতে হবে – উপরের বাম কোণে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। তারপর ‘Preferences’ সিলেক্ট করতে হবে। ৩) সেখানে দেখতে পাবেন ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অপশন। সেখানে ক্লিক করুন। ৪) এরপর ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অফ করে দিন। এখানেও কতক্ষণের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে চাইছেন তা দেখাবে। সেই অনুযায়ী বন্ধ রাখুন।

যেভাবে বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন জালিয়াতি শিকার হচ্ছে মানুষ তাই সতর্ক থাকা প্রয়োজন। বর্তমান প্রজন্মের অন্যতম আতঙ্ক হল ডিপ ফেক। ফেক ছবি শেয়ার করে জালিয়াতি করা হচ্ছে। এর জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আরও বেশি করে সুরক্ষিত করতে গোপনীয়তা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের