Paris Olympics: পিরিয়ডসের জন্যে অলিম্পিক্সে পদক জেতার স্বপ্ন চুরমার হয়ে গেল মীরাবাই চানুর

মীরাবাই চানু অনেক প্রচেষ্টা সত্ত্বেও ১১৪ কেজি ওজন তুলতে পারেন নি। মাত্রা ৮৮ কেজি তুলেছেন। তবে ভারোত্তোলনে মীরাবাই চানুর পরাজিত হওয়ার কারণ রয়েছে, আসলে তিনি মাসিক অবস্থায় খেলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ অগস্ট প্যারিস অলিম্পিক্সে ভারতের একটি ঐতিহাসিক মূহুর্ত হতে পারতো, কিন্তু মাঝপথেই স্বপ্ন চুরমার হয়ে যায় ভারতবাসীর। এখনও পর্যন্ত অলিম্পিক্সের দুটি পদক ভারতে প্রবেশ করেছে। শুটার মনু ভাকের জোড়া ব্রোঞ্জ নিয়ে ভারতে ফিরেছেন। এদিকে ভারতীয় পুরুষদলের হকি টিমও নিরাশ করেছে, ফাইনালে উঠেও বিজয়ের পতাকা উত্তোলন করতে পারেনি। এদিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্যে শেষ মুহূর্তে খেলা থেকে Disqualified হয়ে যান কুস্তিগীর বিনেশ ফোগট। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ৫০ কেজি কুস্তি বিভাগে ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ওজন সব শেষ করে দেয়। যদিও অনেকে বলছেন ষড়যন্ত্র করে তাঁকে খেলা থেকে বাতিল করা হয়েছে। কিন্তু এমন ব্যর্থতার শেষে কুস্তি থেকেই অবসর ঘোষণা করেন বিনেশ ফোগট।

এছাড়াও তিনি ১০০ গ্রাম ওজনের জন্যে খেলা থেকে বাদ পড়েছেন, এই অভিযোগ নিয়ে প্যারিস আদালতে মামলাও দায়ের করেছেন, আজ তাঁর শুনানি। এদিকে গতকাল গতবারের ভারত্তোলনে রৌপ্যপদক বিজয়ী মীরাবাই চানুও ফাইনাল খেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে পদক হাতছাড়া হয়েছে তাঁরও। সুতরাং এখন দেশবাসীকে আশার আলো দেখাতে পারে একমাত্র ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া। এদিকে ভারতীয় মহিলা দল জার্মানির কাছে ১-৩ গোলে হেরে যাওয়ার পর টেবিল টেনিসে ভারতের অভিযান শেষ হয়ে গিয়েছে। আজ জ্যাভলিনে ফাইনাল ম্যাচ তাঁর। তবে ৭ আগস্ট ২০২৪ তারিখটি ভারতের জন্যে বেদনার দিন হয়ে থাকবে। মীরাবাই চানু অনেক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৯ কেজি ওজন তুলেও ব্রোঞ্জ হারালেন। তবে ভারোত্তোলনে মীরাবাই চানুর পরাজিত হওয়ার কারণ রয়েছে, আসলে তিনি মাসিক অবস্থায় খেলেছেন। তাঁর তৃতীয়দিন চলছে পিরিয়ডসের, তাই শরীর দুর্বল ছিল তাঁর। এই অবস্থায় খেলা তাঁর কাছে খুব কঠিন ছিল। তবে খেলা শেষে মীরাবাই চানু বলেছেন, ‘আজকের পারফরম্যান্সে আমি খুব খুশি, সবাই জানে আমি ইনজুরিতে ভুগছি। এবারও অনেক চেষ্টা করেছি।

 

কিন্তু এই চোটের কারণে এশিয়ান গেমসের পর ৫ মাস আমি রিহ্যাবে ছিলাম। কিন্তু প্যারিস অলিম্পিক্সে খুব কম সময় পেয়েছি। তবুও আমি যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু কিছু হতে পারলাম না। আমার পিরিয়ডসের তৃতীয় দিন, গতকাল দ্বিতীয় দিন ছিল। আমার ভাগ্য খারাপ তাই ব্যার্থ হলাম।’ চীনেরহাউ জিহুই ২০৬ কেজি ওয়েট তুলে সোনা জিতেছেন। এদিকে পদক টেবিলে ভারত রয়েছে ৬৭তম স্থানে। আমেরিকা ২৭ টি স্বর্ণপদক নিয়ে প্রথম অবস্থানে রয়েছে, যেখানে চীন এখন পর্যন্ত ২৫ টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মহিলাদের টেবিল টেনিস দলের ইভেন্টের কোয়ার্টার ফাইনালে অর্চনা কামাথ কিছু সময়ের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করলেও, ভারতীয় দলকে টেকনিক্যালি উচ্চতর জার্মানির কাছে 1-3 ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল প্যারিস অলিম্পিকে ব্যর্থতায় টেবিল টেনিস প্রতিযোগিতার প্রচারণাও শেষ হয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক