৪২ টি কুকুরকে যৌন নির্যাতন ও হত্যা, ১০ বছরের জেল কুমির বিশেষজ্ঞ অ্যাডাম ব্রিটনের

তিনি 'মনস্টার' এবং 'সারবেরাস' ছদ্মনামে সোশ্যাল আইডি ব্যবহার করতেন। নর্দার্ন টেরিটরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাইকেল গ্রান্ট অপরাধগুলোকে বিভৎস এবং অকথ্য বলে বর্ণনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত কুমির বিশেষজ্ঞ অ্যাডাম ব্রিটনকে কয়েক ডজন কুকুরকে যৌন নির্যাতন এবং হত্যার অভিযোগে ১০ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত। ৫৩ বছর বয়সী প্রাণিবিদ অ্যাডাম, যিনি বিবিসি এবং ন্যাশনাল জিওগ্রাফিক প্রোডাকশনে কাজ করতেন। মাস কয়েক আগেই খবরে এসেছিল যে, তিনি দোষী সাব্যস্ত হলে কঠিন শাস্তি হতে পারে। তিনি পাশবিকতা, পশু নিষ্ঠুরতা এবং শিশু নির্যাতন-সহ ৫৬ টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

মামলার বিবরণ অনুসারে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিটন অনলাইনে ৪২ টি কুকুর কিনেছিলেন। আর প্রাণীদের বাড়িতে নিয়ে তিনি নির্যাতন করতেন। এমনকী তাঁর অত্যাচারে অন্তত ৩৯টি কুকুর মারা গেছে। ব্রিটন কুকুরকে অত্যাচারের ভিডিও তুলে রেখেছিলেন। পরবর্তীতে এই ভিডিওগুলি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে শেয়ার করেন। তিনি ‘মনস্টার’ এবং ‘সারবেরাস’ ছদ্মনামে সোশ্যাল আইডি ব্যবহার করতেন। নর্দার্ন টেরিটরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাইকেল গ্রান্ট অপরাধগুলোকে বিভৎস এবং অকথ্য বলে বর্ণনা করেছেন।

কারাগারের মেয়াদ ছাড়াও, ব্রিটনকে কোনও প্রাণীর মালিকানা বা ক্রয় করার জন্য আজীবন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ব্রিটেনে জন্মগ্রহণকারী ব্রিটন, একসময় বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিত্ব, ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। পুলিশ তার গ্রামীণ সম্পত্তিতে কম্পিউটার, ক্যামেরা, অস্ত্র, সেক্স টয়, কুকুরের মাথা এবং কুকুরছানাগুলির পচনশীল মৃতদেহ খুঁজে পেয়েছিল৷ মামলাটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং প্রাণীদের সঙ্গে এমন নিষ্ঠুর কাজের জন্যে পশুপ্রেমীরা তাঁর কঠোর শাস্তি দাবি করেছিলেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?