সাতসকালে দুলে উঠল ঘরবাড়ি, দৌড়ে বাড়ি ছেড়ে রাস্তায় উত্তরের জনতা

এদিন সকাল ৬টা বেজে ২৭ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গ ও সিকিম। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ তখন মর্নিং ওয়াক করছেন, কেউ বা বেড-টি খাচ্ছেন। কারও সবে ঘুম ভেঙেছে। কারও তখনও মধ্যরাত্রি চলছে। হঠাৎ কাঁপুনি। কেঁপেছে খাট, কেঁপেছে আসবাব। কেঁপেছে পায়ের নীচের মেঝে, কেঁপেছে বাড়ির দেওয়াল। সম্বিৎ ফিরতেই দুড়মুড় করে অনেকেই চলে এলেন বাড়ি বাইরে। শুক্রবার সাত সকালে এটাই উত্তরবঙ্গের(North Bengal) বিস্তীর্ণ এলাকা তথা সিকিমের(Sikkim) ছবি। কেননা এদিন সকাল ৬টা বেজে ২৭ মিনিট নাগাদ ভূমিকম্পে(Earthquake) কেঁপে উঠেছে উত্তরবঙ্গ ও সিকিম। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪। উত্তরবঙ্গের দার্জিলিং(Darjeeling District) ও জলপাইগুড়ি(Jalpaiguri District) জেলায় সব থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও কম্পন টের পেয়েছেন উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারের মানুষজনও।

আরও পড়ুন অশান্ত বাংলাদেশ, রাজ্যের নিরাপত্তার খাতিরে বড় পদক্ষেপ নবান্নের

জানা গিয়েছে, এদিন সকালে যে ভূমিকম্প হয়েছে তার উৎস্যস্থল ছিল সিকিমের নামচি এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে। আর সেই কারণেই ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও দুলুনি বেশ ভালই টের পেয়েছেন উত্তরের দুই জেলার জনতা। ভারতের National Center for Seismology’র পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে United States Geological Survey, Euro-Mediterranean Seismological Center এবং German Research Center for Geosciences-ও এই ভূমিকম্পের কথা জানিয়েছে।

আরও পড়ুন ৮০০ মেট্রিক টন মাছ আসে, ১০০ মেট্রিক টন যায়, সবটাই এখন অনিশ্চিত, ইলিশের দর ১,৬০০ টাকা

প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কোনও ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টেরও পাননি। তবে, কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। এছাড়া, উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নামচিতে বড় মাপের কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও কম্পন অনুভূত হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি