অনুপ্রবেশ ঠেকাতে ঘোজাডাঙ্গা সীমান্তে বসানো হল ৬টি নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘোজাডাঙা: বাংলাদেশ থেকে সেখানকার বন্দিরা অথবা জঙ্গিরা যাতে ভারতে ঢুকে পরতে না পারে, তার জন্য বিশেষ সতর্ক বিএসএফ।কড়া নজরদারি চালাতে সীমান্তে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক মানের নাইট ভিশন সিসিটিভি(CCTV) ক্যামেরা।বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আর এই অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফের পক্ষ থেকে ঘোজাডাঙ্গা এলাকায়(Ghojadanga Border) লাগানো হয় অত্যাধুনিক মনের সিসিটিভি ক্যামেরা। ঘোজাডাঙ্গা চেকপোস্টের কাছে ছয়টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষেরা যাতায়াত করছে তাদের উপর করা নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে। রাতের অন্ধকারে যা চকচকে ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যে। নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের উপর খুব সহজেই নজরদারি চালানো যাবে। অন্তবর্তী সরকার গঠনের পর বাংলাদেশের যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেই অপ্রীতিকর ঘটনার জেরে যাতে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে না পারে তার জন্যই এই কড়া ব্যবস্থা। তার পাশাপাশি ঘোজাডাঙ্গা চেকপোষ্টে(CheckPost) চলছে কড়া নজরদারি ও চেকিং ‌। একইভাবে নজরদার জ্বালানো হচ্ছে পেট্রাপোল, হিলি ,মালদা, নদিয়া জেলা সহ এ রাজ্যের সংলগ্ন অন্যান্য সীমান্তবর্তি এলাকাগুলিতে। একসঙ্গে বাড়ানো হয়েছে বিএসএফের(BSF) জওয়ানের সংখ্যা। এদিকে, ভিসা (Visa)শেষ হবার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। অন্তবর্তী সরকার গঠনের আনন্দে কেউ যাচ্ছেন,আবার কেউ ঢুকছেন ভারতে ।

আতঙ্কে দুই সীমান্তের বাসিন্দারা।বাংলাদেশের শেখ হাসিনা(Sk.Hasina) পদত্যাগ করার পর বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ।আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল। যেসব নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্ট এর ভিসা করে ভারতে এসেছিল তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোষ্টে।সেই ছবি ধরা পরল সকাল থেকেই।বাংলাদেশের থেকে যেসব নাগরিকরা এ দেশে এসেছিল তাদের মতো বেশিরভাগ নাগরিক পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশে চলে যাচ্ছেন ।তাদের দাবি বাংলাদেশের যে সরকার গঠন হয়েছে তাতে তারা খুশি এবং সেই আনন্দে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের