কোটা আন্দোলনকারীদের ‘তালিবানি নিদানের’ পরে ইস্তফা সুপ্রিম কোর্টের আরও ৫ বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইস্তফা না দিলে করুণ পরিণতির হুমকি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তথা জামায়েত ইসলামী ঘনিষ্ঠ ছাত্র নেতা আসিফ মাহমুদ। শনিবার সকালে তাঁর ওই হুমকির পরেই সুপ্রিম কোর্ট চত্বর ঘেরাও করেছিল সশস্ত্র কোটা আন্দোলনকারীরা। সেই চাপের মুখে পড়ে দুপুরেই ইস্তফা দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আর বিকালেই প্রাণ বাঁচাতে ইস্তফা দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি। ওই পাঁচ বিচারপতি হলেন  বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বাংলাদেশের ইতিহাসে অনেকবারই ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু হুমকি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইস্তফায় বাধ্য করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। অনেক প্রবীণ আইনজীবীই প্রশ্ন তুলেছেন, তবে কী বাংলাদেশে তালিবানি শাসন শুরু হল?

অন্যদিকে দুপুরে কোটা আন্দোলনকারীদের কাছ থেকে করুণ পরিণতির হুমকি পাওয়ার পরেই সসম্মানে ইস্তফা দিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল। আর তাঁর ইস্তফার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে বিএনপি’র কট্টর সমর্থক হিসাবে পরিচিত বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলসাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন রাজনৈতিক আনুগত্যের কারণে ২০০৩ সালের ২৭ অগস্ট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি।

নয়া বিচারপতি যেমন বিএনপির কট্টর সমর্থক, তেমনই তাঁর বাবা একেএম নুরুল ইসলাম ছিলেন স্বৈরাচারী শাসক হুসেন মহম্মদ এরশাদের দোসর। ৭ ফেব্রুয়ারি ১৯৮৫ থেকে ২৪ মার্চ ১৯৮৬ পর্যন্ত তিনি বাংলাদেশের আইন মন্ত্রী ছিলেন। ২৪ মার্চ ১৯৮৬ থেকে ২৫ মে ১৯৮৬ পর্যন্ত তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী। রাষ্ট্রপতি এরশাদের অধীনে ৩০ নভেম্বর ১৯৮৬ থেকে ৩০ অগস্ট ১৯৮৯ পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ