কিংসফোর্ডকে বোমা মেরে, এক রাতের জন্য, বাগনানে মামার বাড়িতে আত্মগোপন করেন ক্ষুদিরাম

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন।এই দিনে ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পরেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু।ভারতের স্বাধীনতা আন্দোলনে নিবেদিত প্রাণ ক্ষুদিরাম বসু কে আজও খুঁজে বেড়াচ্ছে বাগনানের দেউলগ্রাম। জানা গিয়েছে ,হাওড়ার বাগনানের দেউলগ্রাম ধন্য হয়েছিল ক্ষুদিরামের পদধূলিতে।কারন দেউলগ্রামে(Dyul Village) ছিল ক্ষুদিরামের মামার বাড়ি। উল্লেখ্য, ক্ষুদিরামের মা যখন মারা যান তখন ক্ষুদিরামের বয়স ছিল খুবই অল্প । দিদির কাছেই মানুষ হয়েছিলেন তিনি।পরে ক্ষুদিরামের বাবা দ্বিতীয় বিবাহ করেন দেউল গ্রামের সুশীলা ভঞ্জকে।

কিন্তু বিয়ের মাত্র সাত দিনের মাথায় মারা যান ক্ষুদিরামের(Kudhiram) বাবা।বাল্য বিধবা সুশীলা ফিরে আসেন বাবার বাড়িতে।কথা গুলি জানিয়েছেন সুশীলা দেবীর সম্পর্কিত নাতবৌ অশীতিপর বৃদ্ধা গৌরী ভঞ্জ। উল্লেখ্য, বর্তমানে পশ্চিম মেদনীপুরের হাবিবপুরে ক্ষুদিরামের জন্ম। ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। মা মারা যাওয়ার পর দিদির কাছে থাকতেই শুনেছিলেন বাবার দ্বিতীয় বিয়ের কথা ও দেউল গ্রামে তার আরেক মায়ের কথা । ১৯৭১ সালে সুশীলাদেবী মারা যান।

কিংসফোর্ড মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম আত্মগোপন করতে সৎমা সুশীলার কাছে এসেছিলেন। সুশীলা দেবী ও এলাকার কয়েকজন রাজি হননি সেদিন।রাতে মাটি গুদামে কাটিয়ে কাক ভোরে ফিরে যান ক্ষুদিরাম ।একবার বিদায় দে মা ঘুরে আসি। ১৯০৮ সালে কিংসফোর্ডকে বোমা মেরে, নিজেকে আত্মগোপন করে রেখেছিল এক রাত্রিরের জন্য বাগনানের মামার বাড়িতে। হাওড়া বাগনানের দেউল গ্রাম এখান থেকে চলে যাওয়ার পরেই মোজাফফরপুরে ধরা পড়েন ক্ষুদিরাম। তারপরই হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। অর্থাৎ বৃটিশের হাতে ক্ষুদিরামের ফাঁসি হয় এই দিনে ।

সেই প্রথম ও শেষ বারের মতো মামার বাড়ি বাগনানে দেউলগ্রামে এসেছিলেন ক্ষুদিরাম। কিন্তু মৃত্যুদিনে ও ক্ষুদিরামকে তেমন করে স্মরন করে নি তার মামার বাড়ি।বাস্তবিক এখানে ব্রাত্য বীর শহীদ।যদি ও ওয়াকিবহাল মহল দাবি তুলছে স্মারক তৈরীর।বিষয়টি নিয়ে উদ্যোগের আশ্বাস দিয়েছেন বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপ্রিয় সিংহ। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে বাগনান গ্রামকে স্মৃতির মনি কোঠায় ধরে রাখতে স্থানীয় পঞ্চায়েত উদ্যোগ নিতে চলেছে বলে জানা গিয়েছে।

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের