ক্রেতাদের মন জয় করতে নতুন সাজে হাজির TVS Ntorq

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে TVS নামটার বিশেষত্বই আলাদা মানের। TVS মানেই ক্রেতাদের কাছে একটা বিশ্বস্ততা ও ভরসার আর এক নাম। ঠিক তেমনই TVS সংস্থাটির Ntorq হল ভারতের অন্যতম জনপ্রিয় স্কুটার, যা তার স্টাইলিশ লুক, দুর্দান্ত পারফরম্যান্স এবং ফিচারের জন্য পরিচিত। এই স্কুটারটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি TVS মোটর Ntorq 125 এবং Ntorq Race XP উভয় সিরিজের ক্ষেত্রেই নতুন আকর্ষণীয় পেইন্ট স্কিম এনেছে। নতুন আকর্ষণীয় রঙের ভেরিয়েন্টগুলি স্কুটার ডিজাইনে একটি আধুনিকতার প্রদর্শন করে।

নতুন রং: সংস্থা সূত্রে খবর, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে এই দুটি নতুন রঙে স্কুটারটি পাওয়া যাবে, এছাড়া তিনটি নতুন পেইন্ট স্কিমও রয়েছে— ফিরোজা, হারলেকুইন ব্লু এবং নারদো গ্রে। সংস্থার তরফে জানা যায় যে, রেস এক্সপি সিরিজ ম্যাট ব্ল্যাকের সঙ্গে আসে।

Ntorq-এর মুখ্য বৈশিষ্ট্য:

ডিজাইন: Ntorq-এর ডিজাইন খুবই আকর্ষণীয় এবং স্পোর্টি। এতে এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

ইঞ্জিন: Ntorq-এ 125cc-এর একটি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলেড, ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে যা ভালো মাইলেজ দেয়।

ফিচার: Ntorq এ অনেক আধুনিক ফিচার রয়েছে যেমন- একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, USB চার্জিং কনেক্টিভিটি, নেভিগেশন, কল এবং মেসেজ অ্যালার্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, ইত্যাদি।

সাসপেনশন: Ntorq-এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে, যা একদম মসৃণ রাইড দেয়।

ব্রেক: সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক রয়েছে যা নিরাপত্তা বাড়ায়।

কেন কিনবেন Ntorq ?

স্টাইলিশ লুক: যারা স্টাইলিশ স্কুটার খুঁজছেন, তাদের জন্য Ntorq একটি দুর্দান্ত বিকল্প।

দুর্দান্ত পারফরম্যান্স: Ntorq শহরে চালানোর জন্য একটি দুর্দান্ত স্কুটার। এটি খুবই চটপটে এবং সহজেই ট্র্যাফিকে ম্যানেজ করা যায়।

আধুনিক ফিচার: Ntorq-এ অনেক আধুনিক ফিচার রয়েছে, যা অন্য স্কুটারে পাওয়া যায় না।

ভালো মাইলেজ: Ntorq ভালো মাইলেজ দেয় যা, আপনাকে টাকা বাঁচাতে সাহায্য করবে।

মূল্য: Ntorq 125-এর স্ট্যান্ডার্ড সংস্করণের দাম 86,871 টাকা এবং Ntorq Race XP-এর দাম 97,501 টাকা।

Ntorq-এর প্রতিযোগী: Suzuki Burgman Street, Honda Grazia, Yamaha Fascino 125, Hero Maestro Edge 125 স্কুটারগুলি হল TVS Ntorq-এর বিশেষ প্রতিযোগী।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার