পাক সেনার হাতে গ্রেফতার গুপ্তচর সংস্থা ISI-র প্রাক্তন প্রধান ফৈয়াজ হামিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বেনজির কাণ্ড। আচরণ বিধি ভাঙার দায়ে সোমবার গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (আবসরপ্রাপ্ত) ফৈয়াজ হামিদকে গ্রেফতার করল পাক সেনা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সামরিক আদালতে বিচার শুরুর প্রক্রিয়াও শুরু করা হয়েছে। আর ওই খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম গুপ্তচর সংস্থার শীর্ষ পদে থাকা কোনও আধিকারিককে গ্রেফতার করা হল।

পাক সেনার সবচেয়ে দুঁদে আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হামিদ। ২০১৯ সালের জুন মাসে তিনি দেশের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানের দায়িত্ব নেন। ২০২২ সালের নভেম্বর মাসে ত‍ৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে সেনার তরফে বাহিনীর দুই শীর্ষ পদে যে ছয় আধিকারিকের নাম সুপারিশ করা হয়েছিল, তাতে ফৈয়াজের নাম ছিল। কিন্তু পাক সেনার দুই শীর্ষ পদে তাঁর নাম বিবেচিত হয়নি। ফলে সেনাবাহিনী থেকে ইস্তফা দেন তিনি।

পাকিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর ঘনিষ্ঠ হয়ে ওঠেন ফৈয়াজ। দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম নওয়াজের তথ্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন আইএসআই প্রধান। যদিও আইএসআই প্রধান হিসাবে বেশ কিছু বিতর্কিত কাজকর্মের জন্য ফৈয়াজকে সতর্ক করে দিয়েছিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নসেনাকে নির্দেশও দিয়েছিল।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?