শেখ হাসিনার মতো অবস্থা করে ছাড়ব, উপদেষ্টাদের হুমকি ছাত্র জোটের সমন্বয়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির পরে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের হুমকি দিলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। জামায়েত ইসলামীর সন্ত্রাসী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা হিসেবে পরিচিত হাসনাত আবদুল্লাহ কার্যত বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হাসান ও স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে হুমকি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনও সুযোগ দেওয়া হবে না।  যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চান, তাদের অবস্থাও গণভবনের মতো হবে। আমরা ছাত্র-জনতা যেভাবে  উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে আমরা দ্বিধা করব না।  এছাড়া ১৫ অগস্ট যদি কোনও প্রতিবিপ্লবের চেষ্টা চলে, তা প্রতিহত করা হবে। প্রয়োজনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের খুন করে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে।’

অন্যদিকে, সোমবারই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ১৫ অগস্ট জাতীয় শোক দিবস পালন না করার জন্য সতর্ক করে দিয়েছে বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামীর মতো কট্টর সাম্প্রদায়িক দলগুলি। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির তথা কুখ্যাত জঙ্গি আলস্নামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান হুমকি দিয়ে বলেছেন, ‘ শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনও ঠাঁই নেই। কোনও কোনও উপদেষ্টা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। তাদের সাবধান করে দেওয়া হচ্ছে।’

হেফাজতে ইসলামীর তরফে এদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত-সহ যাদের মূর্তি রয়েছে, তা অবিলম্বে সরিয়ে নিতে হবে। নাহলে ওই মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেবে হেফাজতে ইসলামীর ক্যাডাররা।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক