কম সময়ে টমেটোর সঙ্গে শুঁটকি দিয়ে বানিয়ে নিন মুখরোচক এই পদটি

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেক বাঙালি শুঁটকি মাছ খেতে পছন্দ করেন।বিশেষ করে ভর্তা।সঙ্গে যদি থাঁকে টমেটো তবে তো কথাই নেই। আপনি কী জানেন, শুঁটকি মাছের উপকারিতা। ডিমের বিকল্প হিসেবে খেতেই পারেন শুঁটকি মাছ। কেননা শুঁটকিতে ৮০-৮৫ শতাংশ প্রোটিন পাওয়া যায়। এছাড়াও শুঁটকিতে ভালো পরিমাণ ফসফরাস থাকায় এটি আমাদের হাড়, দাঁতের মজবুতিতে সাহায্য করে। অনেকে এই মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আবার অনেকে পছন্দ করেন। যারা পছন্দ করেন তাঁদের জন্য রইল অসাধারণ সুস্বাদু এই রেসিপি।

উপকরণ : ১০০ গ্রাম শুঁটকি মাছ, ৪ টে টমেটো, সর্ষের তেল, রসুন কুচি ও কাঁচা লঙ্কা চেরা, লেবুর রস, ৫ টা পেঁয়াজ , লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা বাদাম ও লবন

প্রণালী : প্রথমে শুঁটকি মাছের কাঁটা যতটুকু সম্ভব গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কয়েকবার ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর হাঁড়িতে সর্ষের তেল গরম করুন। এবার তাতে লাল লাল করে ভেজে তুলুন শুঁটকি। ভাজা হয়ে গেলে শুঁটকি মাছগুলো আলাদা পাত্রে তুলে রাখুন।

একই তেলে রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে থাকুন। রসুন নরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।এবার স্বাদমতো লবণ দিয়ে দিন। এতে পেঁয়াজ দ্রুত ভাজা হবে। পেঁয়াজের রঙ বদলে গেলে টমেটোর টুকরা দিয়ে দিন।এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন কড়াই। টমেটো নরম হয়ে গেলে এবার ভেজে রাখা শুঁটকি দিয়ে নাড়তে থাকুন। আরও ৫-৬ মিনিট রান্না করে নিন। এবার লেবুর রস ছড়িয়ে দিন উপর থেকে। অল্প ভাজা বাদামও দিতে পারেন এর মধ্যে। ব্যস রেডি শুঁটকি ভর্তা।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর