ভূমিকম্পে কেঁপে উঠল সিরিয়া ও লেবাননের মাটি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভূমিকম্পের কবলে পড়ল সিরিয়া এবং লেবানন। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাতে সিরিয়ার মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। সেইসময় প্রতিবেশী লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫ মাত্রা।সোমবার রাতে (স্থানীয় সময়) অনুযায়ী কেঁপে ওঠে সিরিয়া এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা। দুই দেশেরই সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে সিরিয়ার হামা শহরের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫। যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের ঘটনার বিষয়ে কোন খবর পাওয়া যায় নি। তবে সেখানকার স্থানীয় মানুষগুলো ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সকলেই খুব আতঙ্কে ছিল।

তবে এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক এবং সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। যাতে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছিল। এক তথ্য অনুযায়ী, সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।এছাড়াও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ মারা গিয়েছিল।

এই কারণে (গত বছর দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের কারণে) এলাকার মানুষ এখনও আতঙ্কিত রয়েছে। দামেস্কের এক বাসিন্দা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের সময় গত বছরের ভূমিকম্পের সময়কার ভয়াবহ স্মৃতির কথা মনে পড়েছে। ভয়ানক ছিল সেই অভিজ্ঞতা। তবে তাঁরা সকলে আতঙ্কে রয়েছেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?