Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরি থেকে বরখাস্ত হলেন জঙ্গিদের রাতের ঘুম কেড়ে নেওয়া মনিরুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম-সহ ভারত বিরোধী জঙ্গি সংগঠনের কুখ্যাত সন্ত্রাসীদের জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার করেছেন তিনি। কার্যত বাংলাদেশের মাটি থেকে জঙ্গিদের শিকড় উপড়ে ফেলেছিলেন। নিশ্চিন্তে নিশ্বাস ফেলতে পেরেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ। শেখ হাসিনা সরকারের গদি ওল্টানোর সঙ্গে সঙ্গেই জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার অপরাধে শাস্তি পেলেন দুঁদে পুলিশ আধিকারিক মনিরুল ইসলাম। দেশে ক্ষমতাসীন আইএসআই মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের তরফে বিকেলেই পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের পদ থেকে সরানো হয়েছিল। আর তার কয়েক ঘন্টার মধ্যে চাকরি থেকেই বরখাস্ত করা হল। প্রবীণ পুলিশ আধিকারিকরা মনে করছেন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মূল্য চোকাতে হল মনিরুল ইসলামকে।

১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন মনিরুল। তার পর নানা পদে থেকে নিজের কর্মদক্ষতার প্রমাণ রাখেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্বে থাকাকালীন একাধিক অপরাধীকে জেলে পুরে রাজধানীকে সবার বাসযোগ্য হিসাবে গড়ে তুলেছিলেন। তাঁর হাত ধরেই শুরু পথচলা শুরু করেছিল জঙ্গি দমন শাখা। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত টপকে যারা নাশকতামূলক কাজকর্ম করে বেড়াচ্ছিল, তাদের পাকড়াও করতে গঠন করা হয়েছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ওই উদ্যোগের পিছনেও ছিলেন মনিরুল ইসলাম। তাঁর নেতৃত্বেই পাকড়াও হয়েছিল একের পর কুখ্যাত জঙ্গি। বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেওয়া গিয়েছিল রাতারাতি গজিয়ে ওঠা একাধিক সন্ত্রাসী সংগঠন।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে মনিরুলকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়। কর্মদক্ষতার জন্য বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।সেই আধিকারিককেই বরখাস্ত করেছে আইএসআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হাতের পুতুল’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের সরকার। মনিরুলের পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের