৩ রঙের ছোঁয়া থাকুক খাবারে! জেনে নিন তেরঙ্গা পোলাও বানানোর সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি :  বৃহস্পতিবার(১৫ আগস্ট) স্বাধীনতা দিবস। তেরঙ্গা শুধু রঙ নয়, এটি মনে করিয়ে অতীত। এটি মনে করিয়ে দেয় পেছনে ফেলে আসা লড়াই। এইদিনে ঘরে বসে উদযাপন করতে পারেন!জানেন কী কীভাবে ?  ঘরে বসে বানিয়ে নিন তেরঙ্গা পোলাও। এগুলো শুধু সুস্বাদু খাবার নয়, বরং এই রঙের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। এই খাবার খেতেও যেমন সুস্বাদু তেমনই তেরঙ্গা পোলাও বানিয়ে তাক লাগিয়ে দিন সকলকে। এর ছবি তুলে সামাজিক মাধ্যমেও দিয়ে সবার ঘরে পৌঁছে দিতে পারেন তেরঙ্গা পোলাও। বেশি কিছু না, খুব কম সময়েই তৈরি করত পারেন এই রেসিপি। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ :

গেরুয়া ভাতের জন্য : ১ কাপ ভাত, আধা কাপ টমেটো কুচি, ২ টেবিল চামচ ঘি, আধা কাপ পেঁয়াজ কুচি, ১ কাপ গাজর, কাঁচালঙ্কা ও লবন

সাদা ভাতের জন্য :  ১ কাপ ভাত, , ২ টেবিল চামচ ঘি,  ১-২ চামচ শা জিরা, ১ চামচ কাঁচা লঙ্কা, আধা কাপ পনির, ৬ থেকে ৮ টা কাজুবাদাম, সামান্য গরম মশলা ও লবন

সবুজ ভাতের জন্য :  ১ কাপ ভাত, ২ টেবিল চামচ কিশমিশ কুচি, ২ টেবিল চামচ ঘি আধা কাপ পেঁয়াজ কুচি, ৩ চামচ পুদিনা পাতা, ২ চামচ ধনেপাতা কুচি, ২ টো কাঁচালঙ্কা, রসুন, আদা বাটা, লেবুর রস ও লবন

প্রণালী :

সাদা ভাত তৈরি :  সবার আগে কাজুবাদামগুলোকে ঘিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর একটি পাত্রে ঘি গরম করে শা জিরা ফোঁড়ন দিন। তাতে কাঁচা লঙ্কা, ভাত ও পনির মিশিয়ে দিন। এরপর লবন যোগ করে কাজুবাদাম মিশিয়ে ভাল করে নেড়ে নিন। ২ থেকে ৩ মিনিট রেখে, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। আর ১ মিনিট মত রেখে নামিয়ে নিলেই তৈরি সাদা ভাত।

গেরুয়া ভাত : একটি বড় পাত্রে জল গরম করে টমেটো কুচি গুলো নেড়ে নরম করে নিন। ৫ থেকে ৭ মিনিট আঁচে বসিয়ে টমেটো চটকে নিন। এবার গাজর কুরিয়ে নিন। এবার কডা়ইয়তে ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। এতে টমেটো, গাজরের মিশ্রণ দিয়ে দিন। এরপর একে একে কাঁচা লঙ্কা ও লবন দিয়ে ভাতগুলো নাড়াচাড়া করে নিন ভাল করে। এবার রেডি গেরুয়া ভাত।

সবুজ ভাত :  পুদিনা পাতা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার পাত্রে ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। তাতে এই মিশ্রনটি দিয়ে দিন। একটু নেড়েচেড়ে কিশমিস কুচি ও লবন যোগ করুন। এরপর এর মধ্যে ভাতটা দিয়ে দিন। তাতে লেবুর রস যোগ করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি সবুজ ভাত।

পরিবেশন কায়দা :  একটা থালায় সমান ভাগে গেরুয়া, সাদা ও সবুজ পোলাও সাজান উপর নীচ করে। এরপর কষিয়ে রান্না করা আলুর দম দিয়ে পরিবেশন করুন তেরঙ্গা পোলাও।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের