‘আমি রাজ্য বিজেপির কেউ নই,’ বিস্ফোরক রূপা

'আমি রাজ্য বিজেপির কেউ নই,' ভোট দিতে এসে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার কলকাতায় নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি রাজ্য বিজেপির কেউ নই,’ ভোট দিতে এসে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার কলকাতায় নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। তখনই তিনি জানিয়ে দেন আজও তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের জন্যই লড়ছেন তিনি। কারণ তিস্তাকে তিনি খুবই ভালোবাসতেন, রাজনীতিটা একসঙ্গে করেছেন।

রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি জানিয়েছেন, ‘রাজ্য বিজেপির নেতাদের কোনও গুরুত্ব আছে? এত ছাপ্পা হচ্ছে কই কাউকে প্রতিবাদ জানাতে দেখতে পাচ্ছি না। দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীরা যতদিন না পর্যন্ত গণ্ডগোল বন্ধ করবেন ততদিন এই বিজেপির কিছুই করার থাকবে না। আমাদের যিনি সভাপতি হয়েছেন উনি নতুন। এখনও কাউকে চিনেই উঠতে পারেননি। রাজ্য বিজেপির তরফে একটা মিটিং ডাকা হয়েছিল, কিন্তু সেখানে আমাকে কিছুই বলতে দেওয়া হল না। সেই দু-তিনজন কথা বলছেন আলোচনা করছেন। চা- সিঙারা খাওয়ার জন্য মিটিং যাব না।’ রূপা গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় তিনি এখনও তিস্তা বিশ্বাসের স্বামীর জন্য লড়াই করছেন কিনা। উত্তরে সাংসদ জানান, ‘হ্যাঁ, কাল রাতেই কিছু কাজ করেছি। তিস্তাকে আমি ভালোবাসি। ওঁকে ভুলতে পারব না। ওঁর জন্য লড়াই করব। আর দল যাকে প্রার্থী করেছে কে চিনত তাঁকে? আমি দিল্লি নিয়ে গিয়ে চিনিয়েছি।’

রূপা আরও জানান, ‘তিস্তার স্বামীকে সমর্থন করে আমি দল বিরোধী কাজ করিনি। আর যদি করেই থাকি সেটার জন্য দিল্লির নেতাদের কাছে কৈফিয়ৎ দেব, এখানকার কাউকে জবাব দেব না। মানুষের জন্য ও তাদের সঙ্গেই রাজনীতি করা। তিস্তা নেই বলে তাঁর অবদান কমে যাবে না।’

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু