‘বিরোধীরা শুধুই অশান্তি, অশান্তি ভাব দেখাচ্ছে, ভোট শান্তিপূর্ণই,’ জানালেন ফিরহাদ

শীতের মেজাজে উৎসব পালন করতে করতে ভোট দিচ্ছেন কলকাতার মানুষ, সন্ত্রাসের কথা অস্বীকার করলেন ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মেজাজে উৎসব পালন করতে করতে ভোট দিচ্ছেন কলকাতার মানুষ, সন্ত্রাসের কথা অস্বীকার করলেন ফিরহাদ হাকিম। সকাল থেকেই নিজের ওয়ার্ডে ছিলেন, মাঝে এলাকায় বেড়িয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে সস্ত্রীক ভোট দিতে এসে বিরোধীদের তোলা দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘কোথাও কোনও অশান্তি নেই। বিরোধীরা শুধুই অশান্তি অশান্তি ভাব দেখাচ্ছে। উৎসবের মেজাযে ভোট দিচ্ছে সাধারণ মানুষ। আসলে বিজেপির কিছু করার নেই। দিল্লিতে শাহ, নাড্ডা মোদিজিরা আছেন, তাদের কিছু দেখাতে হবে তো। মিডিয়াতে মুখ দেখানোর চেষ্টা। নিজেদের দর বাড়ানো। তৃণমূল অশান্তি ছড়াচ্ছে না। দিল্লির নেতাদের দেখাতে হবে রাজ্যে সংগঠন উঠে যায়নি।’

ফিরহাদ হাকিম এও জানিয়েছেন, ‘সর্বত্র সিসিটিভি ঠিক চলছে। আর সিপিএমের কিছুই করার নেই। লোক নেই, বল নেই ফুটেজ খাওয়ার চেষ্টা। সবকটি ওপিনিয়ন পোলে কিংবা সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল জিতছে। আমরা জিতছি, এতটাই বোকা আমরা যে নিজেদের ক্ষতি ডেকে আনব?’ কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে প্রচুর কেন্দ্রীয় বাহিনী ছিল। শান্তিপুর, খড়দহতেও ছিল, একুশের নির্বাচনেও ছিল। কী লাভ হয়েছে? মানুষ যেখানে এগিয়ে এসে ভোট দেবে সেখানে কিছুই করার নেই।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে