রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও গভীর করতে অঙ্গীকারবদ্ধ হলেন পুতিন ও কিম

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই গভীর। একে অপরের বন্ধু এই দুটি দেশ। আর এই সম্পর্ক আরও বেশি গভীর হয় যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফরে আসেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে একে অপরকে সহযোগীতার কথা তুলে ধরেছেন দেশ দুটি। তবে এবার আবারও এই সম্পর্ক আরও গভীরে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বর্ষপূতি উদ্‌যাপন উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি বার্তা পাঠিয়েছেন কিম। সেখানে একটি বার্তায় কিম জং উন পরস্পরকে সহযোগীতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে দেশটির(উত্তর কোরিয়ার)সংবাদমাধ্যম।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট পুতিন তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘জাপানের বিরুদ্ধে সোভিয়েত সৈন্যদের লড়াইয়ের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে বন্ধন তৈরি হয়, সেটিই এখন পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।’

অন্যদিকে, পুতিনকে পাঠানো বার্তায় কিম জানিয়েছেন, ‘অভিন্ন শত্রুর বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই থেকে দুই দেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এবং এই সম্পর্ক আরও গভীর বিশ্বস্ত বন্ধুত্বের দিকে এগোচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরের জুনে পিয়ংইয়ংয়ে বৈঠক করেছেন কিম ও পুতিন। এক বছরের কম সময়ের মধ্যে এটি ছিল দুজনের মধ্যে দ্বিতীয় বৈঠক। সর্বশেষ বৈঠকে দুই পক্ষ সামরিক সহায়তা নিয়ে একটি চুক্তিতে সই করে। এই চুক্তির অন্যতম বিষয়বস্তুর হল বিপদে পড়লে বা প্রতিপক্ষের আগ্রাসন তৈরি হলে দুই দেশ একে অপরকে সহযোগীতা করবে। অর্থাৎ পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ তাঁরা।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?