হিন্দুদের সুরক্ষা দেওয়া হবে,মোদিকে ফোনে আশ্বস্ত করলেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা মঞ্চ থেকে হিন্দুদের নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদি। এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের  প্রধানমন্ত্রীকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টা   মুহাম্মদ ইউনূস। তিনি আশ্বস্ত করলেন,’  বাংলাদেশে হিন্দু রক্ষা করা হবে।’  এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান,’ আমাকে প্রফেসর মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন। বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা হয়। তিনি বাংলাদেশে হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।‘

১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছিল  বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বলেছিলেন,’ প্রতিবেশি দেশ হিসেবে আমরা বুঝতে পারছি বাংলাদেশে কী হচ্ছে। সেখানের পরিস্থিতি নিয়ে আমিও উদ্বিগ্ন। দেশের ১৪০ কোটি মানুষ চাইছেন বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুরা নিরাপদ থাকুক। বাংলাদেশে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। সেখানেও দ্রুত শান্তি এবং সুখ ফিরে আসবে।‘

উল্লেখ্য, বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই   হিন্দুদের ওপর লাগাতার চলছে  অত্যাচার ।  ইতিমধ্যেই সেখানের হিন্দুদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু তারপরেও তাদের উদ্বেগ কাটছে না। এই আবহে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক