ইন্দোনেশিয়ায় ১৩ ফুট অজগরের পেট কেটে উদ্ধার ৭৪ বছরের বৃদ্ধার দেহ

লোপোর পাডাং লাম্বে জেলার প্রধান জানান, একটি মাঠে কাজ করার সময়েই ওই মহিলাটিকে মাথায় ও পায়ে কামড়ে দেয় অজগরটি। শুধু তাই নয়, কাঁধ পর্যন্ত তাঁকে গিলে ফেলার চেষ্টা করেছিল সাপটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অজগরের মুখ থেকে উদ্ধার হল নারীর দেহ। মাঝে মধ্যেই সাপের মুখ থেকে মানুষের দেহ উদ্ধার হয়। ভারতে এবং ভারতের বাইরে উভয় দেশেই এমন মর্মান্তিক ঘটনার জব্বর খবর উঠে আসে। এবার ঘটনাটি ঘটেছে, মধ্য ইন্দোনেশিয়ায়। যেখানে একটি বিশালাকার অজগর দ্বারা আক্রান্ত হওয়ার পরে সাপের পেট থেকে একজন বয়স্ক মহিলাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি শুক্রবার (১৬ অগস্ট) পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আর এ ধরনের ঘটনা কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় তৃতীয় নম্বর। মৃত মহিলাটির নাম মাগা, তিনি একজন ৭৪ বছর বয়সী একজন ইন্দোনেশিয়ান মহিলা। সূত্রের খবর, গত বুধবার থেকে তিনি বাড়ি ফেরেননি।

ফলপ্রসূত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর পরিবারের লোকজন। এরপর তাঁর পরিবারের লোকজন পুলিশকে মাগাকে অনুসন্ধানের জন্যে খবর দেন। এবং পুলিশ অনুসন্ধানের পর একটি মাঠে অজগর সাপের পেট থেকে মাগাকে খুঁজে পাওয়া যায়। এই প্রসঙ্গে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পালোপো শহরের পুলিশ মুখপাত্র সুপ্রিয়াদি জানিয়েছেন, “সম্ভবত সাপে কামড়ানোর কারণে তিনি মারা গিয়েছেন। তাঁকে চার মিটার (১৩ ফুট) লম্বা একটি বিশালাকার অজগর আক্রমণ করেছিল বলে খবর।পালোপোর পাডাং লাম্বে জেলার প্রধান জানান, একটি মাঠে কাজ করার সময়েই ওই মহিলাটিকে মাথায় ও পায়ে কামড়ে দেয় অজগরটি। শুধু তাই নয়, কাঁধ পর্যন্ত তাঁকে গিলে ফেলেছিল সাপটি। এরপরেই স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

এরপরেই সাপটি বমি করাতে তাঁর পেট থেকে উদ্ধার হয় মহিলা। বৃহৎ সংকোচনকারীর মৃত্যু বিরল বলে। তবে এই প্রথম নয়, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে অজগরের দ্বারা বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গত মাসে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে একটি সাপের পেটের মধ্যে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। জুন মাসে দক্ষিণ সুলাওয়েসির অন্য একটি জেলায় একটি জালিকার অজগরের পেটের ভিতরে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। গত বছর, ইন্দোনেশিয়ায় আরেকটি প্রদেশের বাসিন্দারা একটি আট মিটার অজগরকে হত্যা করেছিল, যা একটি গ্রামে পাওয়া গিয়েছিল যা একজন কৃষককে খেয়েছিল। ২০১৮ এবং ২০১৭ সালে সুলাওয়েসি দ্বীপেও একই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?