দেগঙ্গাতে রাত বাড়লেই মাটি মাফিয়াদের দাপাদাপি, প্রতিবাদ করলেই বেধড়ক মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: তিন ফসলি জমি কেটে মাটি রাতারাতি পাচার হচ্ছে । কেউ মুখ খুললে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাই একপ্রকার নীরবে মাটি মাফিয়াদের শাগরেদদের ‘মাতব্বরি’ সহ্য করে যাচ্ছেন এলাকার মানুষ ।প্রতিবাদ করলে চলে মারধর ।অভিযোগ একাধিক দফতরে মাটি পাচারের অভিযোগ জানানো হয়েছে। কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দল দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী(Narayan Goswami)। রাত বাড়লেই মাটি মাফিয়া দের দাপাদাপি ।বর্ষায় চলাচলের অযোগ্য পিচ রাস্তা। পিচ রাস্তার উপর মোটা মাটির প্রলেপ। দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন স্থানীয়রা। ঘটনাটি দেগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের হাসিয়া এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার(Deganga) হাসিয়া এলাকায় রয়েছে কয়েকশো বিঘা চাষযোগ্য জমি। বছরে তিনবার জমিতে চাষাবাদ হয়। কিন্তু হঠাৎ করেই স্থানীয় এক তৃণমূল নেতা জমি থেকে কৃষকদের অধিকার হটিয়ে মাটি কেটে তা পাচার করতে শুরু করেন বলে অভিযোগ। কখনও ইটভাটায় কখনও জলাশয় ভরাটের জন্য তা ব্যবহার করেন ওই নেতা। বড়বড় গাড়িতে করে মাটি নিয়ে যাওয়ার কারণে রাস্তা বেহাল। গোটা পাকরাস্তা পরিণত হয়েছে কাদার রাস্তায়। সম্প্রতি, এক কৃষক এই কাজের প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধরের ফলে হাসপাতালে ভর্তি হতে হয় পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কীর্তিমান ওই তৃণমূল নেতা দেগঙ্গা ব্লক তৃণমূলের দাপুটে নেতা । আতঙ্কে এলাকার মানুষ প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে পারেন না। স্থানীয় বাসিন্দারা নাম না প্রকাশ্যের শর্তে বলেন, তৃণমূলের এই নেতা নিজের ক্ষমতা কায়েম করে এলাকায় যা নয় তাই চালাচ্ছেন। কিছু বলতে গেলেই প্রাণে মেরে ফেলা ছাড়া আর কোনও কথা বলেন না। যেভাবে রাতের অন্ধকারে মাটি কেটে তা পাচার হয়েছে তার জন্যই হাসিয়া গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে।

এই নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর সহ জেলা প্রশাসনের দপ্তরের অভিযোগ জানানো হয়েছে। উল্টে ওই নেতার মাতব্বরি বেড়ে গিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এই ধরনের কাজ তার এলাকায় হয় না। রাস্তাটি যাতে ভালো হয় তার জন্য বিভিন্ন দপ্তরে জানিয়েছি। আমি মাটি পাচার করছি বা কেটে বিক্রি করছি সেই তথ্য আপনাদের কে দিয়েছে? তার ফোন নাম্বার দিন। এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ওই নেতার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে বলা হয়েছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে। কেউ যদি নিজের স্বার্থে দলকে ভাঙিয়ে অসাধু কাজ করে তাহলে উপযুক্ত ব্যবস্থা হবে। এটা নিশ্চিত। কারণ, দুর্নীতির ক্ষেত্রে আমাদের দলের অবস্থান জিরো টলারেন্স।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের