ছাপ্পায় মদত দিচ্ছে বিজেপি প্রার্থী, ধুন্ধুমার মারোয়াড়ি স্কুলে! ভাঙল ইভিএম

বুথ জ্যাম করে দেওয়া হয়, বিজেপি প্রার্থী বিজয় ওঝাকে মাটিতে ফেলে মারধর করে কিছু দুষ্কৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলা বাড়তেই উত্তেজনা। কলকাতা পুরভোটে বড়বাজারে অশান্তি। জানা গিয়েছে, বড়বাজারে মারোয়াড়ি বালিকা বিদ্যালয় ও আরও একটি স্কুলে ছাপ্পা মাড়ার অভিযোগ আসে বিজেপি প্রার্থী বিজয় ওঝার বিরুদ্ধে। তারপরেই তুমুল অশান্তি শুরু হয়। ওই স্কুলের বুথের ভিতরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বুথ জ্যাম করে দেওয়া হয়, বিজেপি প্রার্থী বিজয় ওঝাকে মাটিতে ফেলে মারধর করে কিছু দুষ্কৃতি। এমনকি ইভিএম ভেঙে দেওয়ার খবরও পাওয়া গিয়েছে।

সকাল থেকেই নানান উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে টাকি স্কুলে বোমা মারার ঘটনায় গুরুতর আহত হন এক ভোটার। এর মাঝেই খবর পাওয়া যায় বড়বাজারের ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে বুথ দখলের। পুলিশকে ঠেলে বুথে ঢোকে বহিরাগতরা। ভাঙা হয় ইভিএম। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল ছাপ্পা ভোট। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকান তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়ালের অনুগামীরা। গোলমালের জেরে ওই কেন্দ্রে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। বড়বাজারের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছেন একজনকে।

রবিবার সকালেই ব্রেবোর্ন রোডের ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি, দেওয়ার ফুটেজ প্রকাশ্যে আসে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে